রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার

মাসাকাদজা বাংলাদেশকে দ্বিতীয় বাড়ি মনে করেন

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৩২ অপরাহ্ন, ২১শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে প্রচুর ম্যাচ খেলার কারণে জিম্বাবুয়ের অনেক ক্রিকেটারদের জন্যে এ দেশ খুবই চেনা। ওয়েলিংটন মাসাকাদজা তো বাংলাদেশকে দ্বিতীয় ঘরই মনে করেন। সম্প্রচারকারী টেলিভিশনের মুখোমুখি হয়ে তিনি এমন কথা বলেন।

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে বর্তমানে সিলেটে আছেন জিম্বাবুয়ের জনপ্রিয় ক্রিকেট তারকা ওয়েলিংটন মাসাকাদজা। গতকাল রোববার (২০শে এপ্রিল) প্রথম দিনে ১০ ওভার বল করে তুলে নিয়েছেন ৩ উইকেট। 

আজ সোমবার (২১শে এপ্রিল) দ্বিতীয় দিন শুরুর আগে সম্প্রচারকারী টেলিভশনের মুখোমুখি হয়ে বাংলাদেশ সম্পর্কে মাসাকাদজা বলেন, ‘বাংলাদেশে ফিরতে নিঃসন্দেহে ভালো লাগে। এমনকি আমার মনে হয়, এটা আমার দ্বিতীয় বাড়ি।’

মাসাকাদজা তার ভালো লাগার একটা বিষয় উল্লেখ করে বলেন, ‘বিশেষ করে স্পিনার হিসেবে এখানকার কন্ডিশন বেশ মানানসই। এখানে  স্পিনাররা বেশ সুবিধা পেয়ে থাকে।’ তবে ক্রিকেট ছাড়াও এখানকার বাটার চিকেনও সুস্বাদু বলে মাসাকাদজা উল্লেখ করেন।

গতকাল রোববার (২০শে এপ্রিল) শুরু হওয়া সিলেট টেস্টের প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ। জিম্বাবুয়েকে বেশ স্বস্তিতে রেখেছেন বোলাররা। দিনের শুরুতে পেসাররা দাপট দেখালেও পরে উইকেট নিয়েছেন মাসাকাদজা ও ওয়েসলি মাধেভেরেও।

এদিকে সিলেটে ফিরে স্মৃতি রোমন্থন করে মাসাকাদজা বলেন, ‘২০১৮ সালে আমার টেস্ট অভিষেক হয়েছিল এ মাঠেই। যে প্রান্ত থেকে বোলিং শুরু করেছিলাম, সেখান থেকেই গতকাল (২০শে এপ্রিল) বল করেছি। গত কয়েক বছর টেস্ট ক্রিকেট খেলার সুযোগ পাচ্ছিলাম না। তবে এখন ফিরে এসে ভালো কিছু করেছি, এটাই ভালো লাগছে।’

আরএইচ/



মাসাকাদজা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১১:৩৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ১১:২৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ১১:২২ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250