শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

বড়দিনে বানাতে পারেন ব্রিটিশ মিষ্টান্ন ক্রিসমাস মিন্স পাই

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৫ অপরাহ্ন, ২৪শে ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

বড়দিনের খাবার আয়োজনের একটি বড় উপাদান হলো ডেজার্ট। তাই এই দিনে বাড়িতে তৈরি করতে পারেন ফল ও মসলার মিশ্রণে তৈরি জনপ্রিয় ব্রিটিশ মিষ্টান্ন ক্রিসমাস মিন্স পাই। সাধারণত ক্রিসমাসের সময় এটি তৈরি হয় বেশি। রইলো রেসিপি-

মিন্স মিটের উপকরণ

কিশমিশ আধা কাপ, কুচি করা আপেল ১টি (ছোট), মোরব্বা বা ক্যান্ডিড ফল সিকি কাপ, বাদামগুঁড়া সিকি কাপ, বাদামি বা সাদা চিনি সিকি কাপ, লেবুর রস ১ টেবিল চামচ, লেবুর খোসাকুচি ১ চা-চামচ, দারুচিনিগুঁড়া ১ চা-চামচ, এলাচিগুঁড়া আধা চা-চামচ ও জায়ফলগুঁড়া সিকি চা-চামচ।

মিন্স মিট তৈরির প্রণালি

একটি পাত্রে কিশমিশ, কুচি করা আপেল, মোরব্বা, বাদাম, চিনি, লেবুর রস ও লেবুর খোসাকুচি দিন। এর সঙ্গে দারুচিনি, এলাচি ও জায়ফলগুঁড়া মেশান। সবকিছু ভালোভাবে মিশিয়ে একটি সিল করা পাত্রে রাখুন। কমপক্ষে ১ থেকে ২ ঘণ্টা (বা সারা রাত) রেখে দিন।

আরো পড়ুন :গরুর মাংসের কালিয়ার রেসিপি

পেস্ট্রির উপকরণ

ময়দা ২ কাপ, ছোট ছোট টুকরা করা মাখন ১ কাপ, চিনি সিকি কাপ, ঠান্ডা পানি ৪ টেবিল চামচ।

প্রণালি

পেস্ট্রি তৈরির জন্য ময়দা ও চিনি একটি পাত্রে মিশিয়ে নিন। মাখন দিয়ে হাত দিয়ে মিশিয়ে ঝুরঝুরে মিশ্রণ তৈরি করুন। একটু একটু করে ঠান্ডা পানি যোগ করে ময়দা মাখুন এবং নরম ডো তৈরি করুন। মণ্ডটি পলিথিনে মুড়ে ফ্রিজে ৩০ মিনিট রাখুন।

পাই তৈরি করার জন্য ওভেন ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে বা ৩৫০ ডিগ্রি ফারেনহাইটে প্রি-হিট করুন। মণ্ডটি ফ্রিজ থেকে বের করে পাতলা করে বেলে নিন। পাই মোল্ড বা কাপকেক ট্রেটিতে তেল ব্রাশ করে নিন। এতে মণ্ড দিয়ে পাইয়ের শেল তৈরি করুন। প্রতিটি শেলে ১ থেকে ২ টেবিল চামচ মিন্সমিট ভরাট করুন। বাকি মণ্ড থেকে পাইয়ের ঢাকনা তৈরি করে শেলের ওপর ঢেকে দিন এবং প্রান্ত সিল করে দিন। ওপরে হালকা দুধ বা ডিম ব্রাশ করুন। পাইগুলো ওভেনে ২০ থেকে ২৫ মিনিট বা সোনালি রং না হওয়া পর্যন্ত বেক করুন। ওভেন থেকে নামিয়ে নিন। ঠান্ডা হলে ওপরে আইসিং সুগার গুঁড়া করে পরিবেশন করুন। এর সঙ্গে কাস্টার্ড বা আইসক্রিম দিলেও দারুণ লাগে।

এস/ আই.কে.জে/

ক্রিসমাস মিন্স পাই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250