শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডিসেম্বরে চূড়ান্ত রূপ নিচ্ছে ৭৬ বছরের মধ্যে শক্তিশালী এল নিনো, থাকবে ফেব্রুয়ারি পর্যন্ত *** মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান *** ফ্যাসিবাদী সরকারের সময় হামলা-মামলার শিকার শিক্ষকদের উপযুক্ত মূল্যায়ন করা হবে: মাহদী আমিন *** প্রবাসীদের সেবায় অনিয়ম-হয়রানি বন্ধে সতর্ক থাকার সুপারিশ *** রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি *** সৌদি আরবে সেনা মোতায়েনের কথা নিশ্চিত করল পাকিস্তান, নেপথ্যে কী *** প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর *** প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আবরারের নামে সেতু-হল চাইল পরিবার *** ‘তোর বিচারও হবে’ বলে হুমকি স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার, সাংবাদিকদের প্রতিবাদ *** সালমান এফ রহমানকে বাদ দিয়ে বেক্সিমকো ও শাইনপুকুরের বোর্ড পুনর্গঠন

বিদায় বেলায় আর্জেন্টিনার জন্য যা রেখে গেলেন মেসি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৩ অপরাহ্ন, ৭ই অক্টোবর ২০২৬

#

ছবি: সংগৃহীত

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে—মনুমেন্তালে আজ আর্জেন্টিনা-বেনিন ম্যাচ শেষে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই গান মনে পড়াটাই স্বাভাবিক। গানটা মনে পড়ার উপলক্ষ অবশ্যই লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সিতে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলে ফেলেছেন মেসি। বিদায়টাও আর্জেন্টিনার তারকা ফুটবলার রাঙিয়েছেন নিজের মতো করে।

মনুমেন্তালে বিদায়ী ম্যাচে দুই গোল ও এক অ্যাসিস্ট করেছেন মেসি। বেনিনকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে গেল তাঁর আর্জেন্টিনা অধ্যায়। তবে যে মেসি দীর্ঘ ২১ বছর আর্জেন্টিনার হয়ে অসংখ্য রেকর্ড গড়েছেন, আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন, তার জন্য বিশেষ আয়োজন না থেকে কী করে পারে! মনুমেন্তালের আকাশে লেজার-শোতে মেসির ছবি দেখানো হয়েছে। বিদায়ী ভাষণ দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।

২১ বছরের ক্যারিয়ারে আর্জেন্টিনার জার্সিতে সর্বোচ্চ ২০৮ ম্যাচ খেলেছেন মেসি। করেছেন ১২৬ গোল। আলবিসেলেস্তেদের হয়ে এটা সর্বোচ্চ। এ ছাড়া আর্জেন্টিনার জার্সিতে সর্বোচ্চ ১৩৮ ম্যাচে অধিনায়কত্ব করেছেন মেসি। ২০২২ ফুটবল বিশ্বকাপ, ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২৪ কোপা আমেরিকা—গত পাঁচ বছরে আন্তর্জাতিক ফুটবলে এই চার শিরোপা জিতেছেন তিনি। ২০০৮ অলিম্পিকে সোনাও জিতেছেন মেসি। চলুন দেখে নেওয়া যাক আর্জেন্টিনার জার্সিতে তিনি কী কী কীর্তি গড়েছেন।

আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির রেকর্ড ও কীর্তি

আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোল: ১২৫

আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলা: ২০৭

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ হ্যাটট্রিক: ১১

আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ অধিনায়কত্ব: ১৩৮

এক পঞ্জিকাবর্ষে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোল: ২০২২ সালে ১৮

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ গোল: ৩১

ফ্রি-কিক থেকে সর্বোচ্চ গোল: সরাসরি ফ্রি-কিকে ১২ গোল

বিশ্বকাপে মেসির রেকর্ড

অধিনায়ক হিসেবে বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ: ১৯

আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সবচেয়ে কম বয়সে গোল করা খেলোয়াড়: ২০০৬ সালে ১৮ বছর বয়সে

আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সবচেয়ে কম বয়সে গোল করা খেলোয়াড়: ২০২৬ সালে ৩৮ বছর বয়সে

জাতীয় দলে বড় শিরোপা

ফিফা বিশ্বকাপ: ২০২২

কোপা আমেরিকা: ২০২১, ২০২৪

কনমেবল-উয়েফা কাপ অব চ্যাম্পিয়নস (ফিনালিসিমা): ২০২২

অলিম্পিক স্বর্ণপদক: ২০০৮

মেসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ডিসেম্বরে চূড়ান্ত রূপ নিচ্ছে ৭৬ বছরের মধ্যে শক্তিশালী এল নিনো, থাকবে ফেব্রুয়ারি পর্যন্ত

🕒 প্রকাশ: ১২:৫২ পূর্বাহ্ন, ৯ই অক্টোবর ২০২৬

মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

🕒 প্রকাশ: ১২:৩৩ পূর্বাহ্ন, ৯ই অক্টোবর ২০২৬

ফ্যাসিবাদী সরকারের সময় হামলা-মামলার শিকার শিক্ষকদের উপযুক্ত মূল্যায়ন করা হবে: মাহদী আমিন

🕒 প্রকাশ: ০৯:০৬ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৬

প্রবাসীদের সেবায় অনিয়ম-হয়রানি বন্ধে সতর্ক থাকার সুপারিশ

🕒 প্রকাশ: ০৮:৫৯ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৬

রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি

🕒 প্রকাশ: ০৮:৫৩ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250