শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডিসেম্বরে চূড়ান্ত রূপ নিচ্ছে ৭৬ বছরের মধ্যে শক্তিশালী এল নিনো, থাকবে ফেব্রুয়ারি পর্যন্ত *** মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান *** ফ্যাসিবাদী সরকারের সময় হামলা-মামলার শিকার শিক্ষকদের উপযুক্ত মূল্যায়ন করা হবে: মাহদী আমিন *** প্রবাসীদের সেবায় অনিয়ম-হয়রানি বন্ধে সতর্ক থাকার সুপারিশ *** রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি *** সৌদি আরবে সেনা মোতায়েনের কথা নিশ্চিত করল পাকিস্তান, নেপথ্যে কী *** প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর *** প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আবরারের নামে সেতু-হল চাইল পরিবার *** ‘তোর বিচারও হবে’ বলে হুমকি স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার, সাংবাদিকদের প্রতিবাদ *** সালমান এফ রহমানকে বাদ দিয়ে বেক্সিমকো ও শাইনপুকুরের বোর্ড পুনর্গঠন

টি-টোয়েন্টিতে ভুবনেশ্বরের নাটকীয় প্রত্যাবর্তন কি ওয়ানডের কথা ভেবেও

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২৩ অপরাহ্ন, ৭ই অক্টোবর ২০২৬

#

ছবি: সংগৃহীত

বয়স ৩৬ ছুঁয়েছে। একজন ফাস্ট বোলারের জন্য যা যথেষ্টই বেশি। শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন চার বছর আগে। সাধারণ হিসেবে এমন পরিস্থিতিতে যে কারও ক্যারিয়ারের শেষ দেখে ফেলার কথা। তবে ভুবনেশ্বর কুমার হাঁটলেন উল্টো পথে; বাস্তবতাকে বুড়ো আঙুল দেখিয়ে লিখলেন ফেরার গল্প।

নিউজিল্যান্ড সফরের টি-টোয়েন্টি স্কোয়াড দিয়ে চার বছর পর ভারতের জার্সিতে ফিরেছেন ভুবনেশ্বর। তবে টি-টোয়েন্টি দিয়ে ফেরা হলেও আলোচনাটা ডালপালা মেলছে আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপ ঘিরে। মূলত ২০২৭ বিশ্বকাপের পেস বোলিংয়ের ঘাটতি মেটাতেই এই অভিজ্ঞ ডানহাতিকে বিবেচনায় রাখছেন নির্বাচকরা।

ভুবনেশ্বরের এই আলোয় ফেরার শুরুটা গত আইপিএল দিয়ে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের টানা দ্বিতীয় শিরোপা জয়ের অভিযানে ২৮ উইকেট নিয়ে আলোচনার কেন্দ্রে চলে আসেন তিনি।

জাতীয় দলের বাইরে থাকার সময়টাতে সাদা বলের ক্রিকেটে ভুবনেশ্বরের সবচেয়ে বড় শক্তি ছিল এই ধারাবাহিকতা। ২০২২ সালের নভেম্বরে ভারতের হয়ে খেলার পর থেকে আইপিএলে ৭২টি উইকেট নিয়েছেন তিনি—যা এই সময়ে যেকোনো বোলারের জন্য সর্বোচ্চ। এর মধ্যে ৪৫টি উইকেটই এসেছে আরসিবির টানা দুই শিরোপাজয়ী মৌসুমে।

ভুবনেশ্বর অবশ্য ফেরার গুঞ্জনে কান দিতে চাননি। ২০২৬ আইপিএলে আরসিবির এক ভিডিওতে তিনি বলেছিলেন, 'জাতীয় দলে ফেরার কথা ভাবছি না। দীর্ঘদিন ধরেই দীর্ঘমেয়াদি লক্ষ্য ঠিক করা ছেড়ে দিয়েছি। কারণ যখনই তা করেছি, সুবিধা করতে পারিনি।'

তবে মঙ্গলবার সন্ধ্যায় নিউজিল্যান্ড সফরের জন্য নতুন নির্বাচন কমিটি যখন দল ঘোষণা করল, ৩৬ বছর বয়সী এই পেসারের নাম শোভা পাচ্ছিল সেই তালিকায়।

সামনের সফরে টেস্ট ও ওয়ানডে ম্যাচগুলোকে প্রাধান্য দেওয়ায় মূল বোলারদের ওই দুই ফরম্যাটেই রাখা হচ্ছে। ফলে জসপ্রিত বুমরাহের অনুপস্থিতিতে কুড়ি ওভারের ক্রিকেটে একজন অভিজ্ঞ বোলারের খোঁজে ছিল দল। শেষ পর্যন্ত পাঁচ ম্যাচের সিরিজে পেস আক্রমণের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পড়ে ভুবনেশ্বরের ওপর।

তবে এই প্রত্যাবর্তনকে মূলত আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপের দলে ফেরার প্রথম ধাপ হিসেবে দেখা হচ্ছে। ভুবনেশ্বর ভারতের হয়ে শেষ ওয়ানডে খেলেছেন ২০২২ সালের জানুয়ারিতে।

ভারতীয় দলে এখন চোটের মিছিল, বিশেষ করে পেস বোলিং বিভাগে। ৫০ ওভারের ফরম্যাটে নতুন মুখদের বাজিয়ে দেখা হলেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাম্প্রতিক সিরিজটি বোলিং আক্রমণের কঙ্কালসার রূপ বের করে এনেছে।

ভারত ৩ ম্যাচের সিরিজটি ২-১ ব্যবধানে জিতলেও তিন ম্যাচে রান দিয়েছে ১,০৩৮। নিউ চণ্ডীগড়ে সিরিজের শেষ ম্যাচে ৩৫২ রান তাড়া করে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়ে ক্যারিবীয়রা। বুমরাহহীন সেই সিরিজে গুরনুর ব্রার, প্রসিদ্ধ কৃষ্ণ, মোহাম্মদ সিরাজ, আনশুল কম্বোজ, আকিব নবী ও নীতিশ কুমার রেড্ডিদের নিয়ে গড়া পেস বিভাগ মোটেও আস্থা জোগাতে পারেনি।

২০২৬ সালে ভারতের খেলা ১২টি ওয়ানডেতে বোলারদের গড় ছিল ৪১.৮৬—যা পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে তৃতীয় সর্বনিম্ন। বিপরীতে ভারতীয় ব্যাটারদের গড় ৫০.২৮, যা চলতি বছর সব দলের চেয়ে সেরা।

বুমরাহের যোগ্য সঙ্গী খুঁজে পেতে যখন ভারত হিমশিম খাচ্ছে, তখন ভুবনেশ্বর হতে পারেন সময়ের সেরা সমাধান। তবে একটা কিন্তু থেকে যায়—সম্প্রতি নিজেকে তিনি কেবল টি-টোয়েন্টিতেই সীমাবদ্ধ রেখেছেন; ২০২৩ সালের বিজয় হাজারে ট্রফির পর থেকে খেলেননি কোনো ৫০ ওভারের ম্যাচ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজ তার চেনা রূপ দেখার পরীক্ষা হলেও, বিশ্বকাপের মতো মঞ্চের আগে তার ফিটনেস ও ওয়ার্কলোড সামলানো টিম ম্যানেজমেন্টের জন্য বড় চ্যালেঞ্জ হবে।

ভুবনেশ্বরের কাছে অবশ্য আরেকটা বিশ্বকাপ খেলার রোমাঞ্চ সবকিছুর ওপরে। সম্প্রতি  এক সাক্ষাৎকারে তিনি বলেই রেখেছেন, 'বিশ্বকাপে খেলার অনুভূতি বলে বোঝানো যাবে না। আমার শরীর প্রস্তুত। সুযোগ পেলে দারুণ হবে, না পেলেও আফসোস থাকবে না।'

ভুবনেশ্বর কুমার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ডিসেম্বরে চূড়ান্ত রূপ নিচ্ছে ৭৬ বছরের মধ্যে শক্তিশালী এল নিনো, থাকবে ফেব্রুয়ারি পর্যন্ত

🕒 প্রকাশ: ১২:৫২ পূর্বাহ্ন, ৯ই অক্টোবর ২০২৬

মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

🕒 প্রকাশ: ১২:৩৩ পূর্বাহ্ন, ৯ই অক্টোবর ২০২৬

ফ্যাসিবাদী সরকারের সময় হামলা-মামলার শিকার শিক্ষকদের উপযুক্ত মূল্যায়ন করা হবে: মাহদী আমিন

🕒 প্রকাশ: ০৯:০৬ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৬

প্রবাসীদের সেবায় অনিয়ম-হয়রানি বন্ধে সতর্ক থাকার সুপারিশ

🕒 প্রকাশ: ০৮:৫৯ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৬

রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি

🕒 প্রকাশ: ০৮:৫৩ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250