রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার

আইপিএলে ৯ ছক্কায় সেঞ্চুরির রেকর্ড গড়লেন প্রিয়াংশ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৬ অপরাহ্ন, ৯ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসের বিপক্ষে গতকাল (৮ই এপ্রিল) মাত্র ৩৯ বলে সেঞ্চুরি করেছেন পাঞ্জাবের প্রিয়াংশ আর্য, যা বলের হিসাবে আইপিএলে চতুর্থ দ্রুততম। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হওয়া ক্রিকেটারদের মধ্যে তিনিই এখন আইপিএলে দ্রুততম সেঞ্চুরিয়ান। খবর বিসিসিআইর।

প্রিয়াংশ আর্যর উত্থান হঠাৎ করেই। তিনি এখন পর্যন্ত কোনো প্রথম শ্রেণির ম্যাচ খেলেননি। ‘এ’ দলের হয়ে ক্রিকেটে ম্যাচ খেলেছেন ৭টি। আর ৭ ম্যাচে সব মিলিয়ে রান করেছেন আবার ৭৭।

গত বছর দিল্লি প্রিমিয়ার লিগে আর্য সবার নজর কাড়েন। সেই টুর্নামেন্টের একটি ম্যাচে সাউথ দিল্লির হয়ে নর্থ দিল্লির বিপক্ষে তিনি স্পিনার মনন ভরদ্বাজের বলে ৬ বলে ৬টি ছক্কা মেরে দারুণ এক ইনিংস উপহার দেন।

ওই টুর্নামেন্টে ১০ ইনিংস সর্বোচ্চ ৬০৮ রান করেন এ বাঁহাতি ওপেনার আর্য। তার স্ট্রাইক রেট ছিল ১৯৮.৬৯।  আর ১০ ইনিংসের মধ্যে ৪টিতে করেন ফিফটি, ২টিতে সেঞ্চুরি। এ ছাড়া ১০ ইনিংসে ছক্কা মারেন ৪৩টি।

উদিয়মান ক্রিকেটার প্রিয়াংশ আর্য টুর্নামেন্টে এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন ৪টি। গতকাল (৮ই এপ্রিল) সেঞ্চুরির আগে অনেকটা নিশ্চুপ ছিলেন তিনি। এবার আইপিএল অভিষেকে ৪৭ রান করার পর পরের দুই ম্যাচে আউট হন ৮ ও ০ রানে। ৩ ম্যাচে ছক্কা মারেন মাত্র ২টি। গতকাল (৮ই এপ্রিল) তা ৯টি ছক্কা মেরে পুষিয়ে দিয়েছেন।

আরএইচ/এইচ.এস


আইপিএল প্রিয়াংশ আর্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১১:৩৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ১১:২৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ১১:২২ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250