মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

বাজারে আসছে কম দামের আইফোন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৬ অপরাহ্ন, ১৬ই আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

অ্যাপলের সবচেয়ে কম দামের ফোন হচ্ছে আইফোন এসই। এসই মডেলের ফোনটি সর্বশেষ ২০২২ সালে বাজারে আনা হয়েছিল। বর্তমানে অ্যাপলের একমাত্র কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ফিচারের ফোন হলো আইফোন ১৫ প্রো। সেপ্টেম্বরে বাজারে মিলতে পারে আইফোন ১৬।

আইফোন ১৬র সব মডেল এআই সক্ষমতা সম্পন্ন হবে বলেই আশা করছেন সংশ্লিষ্টরা। তবে এর পাশাপাশি এআই ফিচারসহ আইফোন এসই ২০২৫-এর শুরুর দিকে বাজারে আসতে পারে।

সোমবার (১২ই আগস্ট) এই তথ্য জানিয়েছে প্রযুক্তি ওয়েবসাইট দ্য ভার্জ।

আইফোন এসইকে অ্যাপলের সবচেয়ে সস্তা ফোন হিসেবে ধরা হয়। ফোনটির দাম ৫০০ মার্কিন ডলারের কম হলে এটি ভালো ব্যবসা করতে পারবে বলে মনে করেন বিশ্লেষকরা। তাহলে আইফোন এসই প্রতিযোগিতার বাজারে অন্যান্য মিডরেঞ্জের স্মার্টফোনকে সহজেই টেক্কা দিতে পারবে। তবে দামের বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া সম্ভব হয়নি।

আরো পড়ুন : আঙুল ছোঁয়ালেই চার্জ হবে স্মার্টফোন

পুরোনো কোনো একটি মডেলের ফোনে কিছু ফিচার যোগ করার মাধ্যমে তৈরি করা হবে আইফোন এসই। যার জন্য অ্যাপল ভক্তরা কম দামেই আইফোনের সর্বশেষ মডেলের কিছু ফিচার ব্যবহার করতে পারবেন।

নতুন এসই ফোনগুলো আইফোন ১৪ মডেলের আদলে তৈরি করার গুঞ্জন আছে। আইফোন এক্সের আগের মডেলের ডিজাইন না করে বর্তমান সময়ের প্রচলিত মডেলের মতো করে একে নির্মাণ করা হবে। এছাড়াও এতে ৬.১ ইঞ্চির ওলেড স্ক্রিন থাকার সম্ভাবনা আছে।

অবাক করার মতো বিষয় হলো, আইফোন ১৫-তেও (প্রো বা ম্যাক্স নয়) এআই ফিচার চালানোর সক্ষমতা নেই। সব কিছু বিবেচনা করে ধারণা করা হচ্ছে, পরবর্তী আইফোন এসই মডেলটি আধুনিক ও বেশ শক্তিশালী হতে পারে।

বিশ্লেষকদের ধারণা, শিগগিরই আসবে আইফোন ১৬ মডেলের ঘোষণা। এতে বেশ কিছু নতুন ফিচার থাকতে পারে, যার মধ্যে আছে ১৫ প্রো মডেল অ্যাকশন বাটন ও ডুয়াল ক্যামেরা। তবে আইফোন এসব ফিচার এসই মডেলে নাও থাকতে পারে।

যদিও এসব ফিচার সাধারণ ব্যবহারকারীদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। সাধারণভাবেই, বাজারে আইফোনের সর্বশেষ মডেলের দাম একটু বেশিই থাকে।

এস/  আই.কে.জে

আইফোন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250