রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ

প্যারিস অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৩ অপরাহ্ন, ১লা আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

প্যারিস অলিম্পিক থেকে বিদায়ের শঙ্কা জেগেছিল ব্রাজিল নারী দলের। কেননা বুধবার (৩১শে জুলাই) রাতে স্পেনের বিপক্ষে ২ গোলে হেরে যায় তারা। সঙ্গে যোগ হয় তারকা ফুটবলার মার্তার লাল কার্ড।

স্পেন তিন ম্যাচের সবগুলো জিতে ৯ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়। আর ৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে জাপান উঠেছে কোয়ার্টার-ফাইনালে।

তবে এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় হওয়া ব্রাজিলের পরের ধাপে যাওয়ার সুযোগ তখনও শেষ হয়ে যায়নি। দুই তৃতীয় সেরা দলের একটি হয়ে শেষ আটে ওঠার সুযোগ তৈরি হয়। এবার সেই চ্যালেঞ্জেই জিতল দলটি।

আরো পড়ুন : সাত মাসের গর্ভাবস্থায় অলিম্পিকে মিশরীয় নারী

ব্রাজিলকে মূলত ‘এ’ গ্রুপের ফ্রান্স ও নিউজিল্যান্ডের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হয়েছিল। যেখানে নিউজিল্যান্ড বিশাল ব্যবধানে জিতলেই কেবল কপাল পুড়তো ব্রাজিলের। ২-১ গোলের জয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে ফ্রান্স। স্বাগতিকদের বিপক্ষেই কোয়ার্টার ফাইনাল খেলবে ব্রাজিল।

এদিকে তৃতীয় হওয়া ৩ দলের মধ্যে সেরা দুইয়ে থেকে কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা ছিল অস্ট্রেলিয়ারও। কিন্তু ৩ পয়েন্ট থাকার পরও গোল গড়ে ব্রাজিলের (-২) চেয়ে পিছিয়ে থেকে বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া (-৩)।

প্রতিযোগিতায় ব্রাজিল টিকে থাকায় দলের কিংবদন্তি মার্তার আবার মাঠে নামার সম্ভাবনাও টিকে রইল। ব্রাজিল সেমিফাইনালে উঠতে পারলে মার্তা মাঠে নামতে পারবেন। লাল কার্ডে সাসপেনশনে থাকার কারণে কোয়ার্টার ফাইনালে তাকে থাকতে হবে দর্শক হয়ে।

এস/ আই.কে.জে/

ব্রাজিল প্যারিস অলিম্পিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি

🕒 প্রকাশ: ০১:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ০১:০০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250