সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

লিওনেল মেসি আসছেন, কলকাতায় উন্মাদনা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০১ পূর্বাহ্ন, ১১ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ফুটবল তারকা লিওনেল মেসির ভারতে আসার সময় যত ঘনিয়ে আসছে, ততই উন্মাদনা বেড়ে চলেছে কলকাতায়। আগামীকাল শুক্রবার (১২ই ডিসেম্বর) গভীর রাতে শহরে পৌঁছে বাইপাসের ধারের একটি অভিজাত হোটেলে উঠবেন মেসি। তথ্যসূত্র: গালফ নিউজ।

১৩ই ডিসেম্বর সল্টলেক স্টেডিয়ামে ‘গোট (গ্রেটেস্ট অব অলটাইম) কনসার্টে’ অংশ নেওয়ার পাশাপাশি মেসির লেক টাউন মোড়ের কাছে তার নিজের ৭০ ফুট উচ্চতার মূর্তি উদ্বোধনের কথা ছিল। পরিকল্পনা ছিল তিনি নিজেই সেখানে গিয়ে মূর্তির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। 

তবে সাম্প্রতিক নিরাপত্তাজনিত বিবেচনায় সেই সিদ্ধান্তে পরিবর্তন এসেছে। মেসিকে ভারতে আনার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত জানিয়েছেন, বর্তমান পরিস্থিতির কারণে হোটেল থেকে ভার্চ্যুয়ালি উদ্বোধন করবেন মেসি।

এই লেক টাউন মোড়েই এর আগে স্বাগত জানানো হয়েছিল ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে। কয়েক বছর আগে তিনি এখানে এসে নিজের মূর্তি উদ্বোধন করেছিলেন।

জানা গেছে, ভারতের প্রথম ক্লাব হিসেবে ১৯১১ সালে মোহনবাগান ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে ১-২ গোলে হারিয়ে যে ঐতিহাসিক আইএফএ শিল্ড জিতেছিল, সেই ঘটনার স্মারক হিসেবে ১৯১১ সালের অনুকরণে বিশেষভাবে তৈরি জার্সি তুলে দেওয়া হবে মেসির হাতে।

মোহনবাগানের ম্যানেজমেন্টই এই বিশেষ জার্সি উপহার দেবে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়কে। কলকাতার অনুষ্ঠান শেষ করে সেদিনই হায়দরাবাদে উড়াল দেবেন মেসি।

লিওনেল মেসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250