শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রেমিট্যান্স আয় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন *** প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ হেফাজত থেকে বাড়ি ফিরলেন শিক্ষক, জানালেন কৃতজ্ঞতা *** কিশোর গ্যাং নেতা রতনের সঙ্গে এবার ছাত্রদল নেতার ফোনালাপ প্রকাশ্যে, যে কথা হলো *** বাংলামোটরে বহিষ্কৃত যুবদল নেতার আগ্নেয়াস্ত্রের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত *** বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি *** পাঁচ দিনের ব্যবধানে শেখ হাসিনার নিউইয়র্ক-লন্ডনে বক্তব্য, ঢাকা কেন প্রতিবাদ জানায়নি *** স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী *** সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী *** বাড়ছে যুক্তরাষ্ট্র-তুরস্কে রপ্তানি, বাড়ছে আয় *** ‘আড়াই মাস পর ফেসবুক ভিডিওর কল্যাণে স্ত্রীকে খুঁজে পেলাম’

বাংলাদেশের শিক্ষার্থীদের বৃত্তির সংখ্যা বাড়াতে আগ্রহী রাশিয়া

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৪ অপরাহ্ন, ২রা মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

উচ্চ শিক্ষায় বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বৃদ্ধিতে আগ্রহী রাশিয়া। ২রা মে সচিবালয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের এম্বাসেডর আলেকজ্যান্ডার ম্যানটিসকি এর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে এই আগ্রহের কথা জানান রাশিয়ান রাষ্ট্রদূত।

এই সময় আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) খালেদা আক্তার এবং রাশিয়ান ফেডারেশনের থার্ড সেক্রেটারি মি. অলেগ কজিন। 

আরো পড়ুন: টানা দ্বিতীয়বার টাইমস হায়ার এডুকেশন গ্লোবাল র‍্যাংকিংয়ে খুবি

মিটিংয়ে রাশিয়ার শিক্ষা প্রতিষ্ঠানে অর্জিত ডিগ্রির সমতা বিধানের জটিলতা নিরসন করা এবং নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং শিক্ষায় সহযোগিতা ও মেডিক্যাল সাইন্সের ডিগ্রির ক্ষেত্রে সুযোগ বৃদ্ধি করার বিষয়েও আগ্রহ প্রকাশ করেছেন রাশিয়ান রাষ্ট্রদূত। 

এইচআ/ এনএম/ আই.কে.জে/

রাশিয়া বাংলাদেশ বৃত্তি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250