রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

হ্যাপি নিউ ইয়ারে যেসব বার্তা পাঠাতে পারেন প্রিয়জনকে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৮ অপরাহ্ন, ২৮শে ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

নতুন বছরের প্রথম দিনে প্রিয়জনের কাছ থেকে নতুন বার্তা পেলে যে কারো মন ভালো হয়ে যাবে নিমিষেই। যারা আপনজন কিন্তু দূরে থাকেন, তাদের একটি ক্ষুদে বার্তা পাঠিয়ে জানিয়ে দিন, নতুন বছরে তাদের প্রতি আপনার শুভকামনা। জেনে নিন কী লিখতে পারেন ক্ষুদে বার্তায়-

কত সম্ভাবনা আর কত নতুন আশা নিয়ে আসছে ২০২৫। সেই সম্ভাবনা আর আশার হাত ধরেই শুরু হোক আমাদের আরও একটি বছরের যাত্রা। পাশে আছি, পাশে থাকবো। হ্যাপি নিউ ইয়ার ২০২৫।

সময় কত দ্রুত গড়িয়ে যায়! পার হয়ে এলাম আরো একটা বছর! পাওয়া কিংবা হারানোর তালিকাও তো কম দীর্ঘ নয়। নতুন আরেকটি বছর পেলাম, এই বা কম কী! চলো, সুন্দরের স্বপ্নে নতুন করে বাঁচি। হ্যাপি নিউ ইয়ার ২০২৫।

আরো পড়ুন : ব্লাউজ নয়, শীতে শাড়ির সঙ্গে ট্রেন্ডিংয়ে রয়েছে যেসব সোয়েটশার্ট

নতুন সুযোগ নিয়ে আসে নতুন বছর। পুরনো কষ্ট ভুলে তাই আরও একবার উঠে দাঁড়াও বন্ধু! জানি, তুমি পারবেই! জেনে রেখো, সুযোগ বারবার আসে না। বছরের এই শুরুর সময়টা নিজেকে বদলে নেওয়ার প্রতিজ্ঞা দিয়ে শুরু হোক। হ্যাপি নিউ ইয়ার ২০২৫।

নতুন দিনের সূর্য উঁকি দিচ্ছে পূব আকাশে। বাতাসে ভেসে বেড়াচ্ছে অজানা কোনো আনন্দ। এতসব নতুনের ভিড়ে পুরনো এই বন্ধুর পক্ষ থেকে নিয়ো একরাশ ভালোবাসা। নতুন বছরের প্রতিটি দিন হোক সফলতার। হ্যাপি নিউ ইয়ার ২০২৫।

বছরের শুরুটা হোক আনন্দের সূচনা। বছরজুড়ে মুখে লেগে থাকুক চওড়া হাসি। সফলতা আসুক কিংবা ব্যর্থতা, জেনে রেখো, জীবনের সবটুকুই দু’হাত ভরে নিতে জানতে হয়। তাই কখনো ভয় পেয়ো না ব্যর্থতার, কারণ সেখান থেকেই শুরু হয় সফলতার। হ্যাপি নিউ ইয়ার ২০২৫।

এস/কেবি

হ্যাপি নিউ ইয়ার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250