বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক

সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:২১ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।

আজ সোমবার (৮ই সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, গতকাল রোববার রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে শহীদ খানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা রয়েছে।

তালেবুর রহমান আরও জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীদের গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা জানান, শাহবাগ থানায় দায়ের করা মামলায় তাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কার্যক্রম, জনশৃঙ্খলা বিনষ্টের ষড়যন্ত্র এবং বেআইনি সমাবেশে অংশগ্রহণের অভিযোগ রয়েছে। অভিযুক্তদের কাছে উসকানিমূলক বেশ কিছুর পরিকল্পনা-সংক্রান্ত আলামত পাওয়া গেছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, এই ষড়যন্ত্রের সঙ্গে ‘মঞ্চ-৭১’ নামক একটি সাংস্কৃতিক প্ল্যাটফর্মের সংশ্লিষ্টতা রয়েছে, যেটি এরই মধ্যে গোয়েন্দা নজরদারির আওতায় রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতায় মাস্টার্স ডিগ্রিধারী আবু আলম মো. শহীদ খান সরকারি কর্মকর্তা হিসেবে দীর্ঘ ৩০ বছর কাজ করেছেন। কর্মজীবনে তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

২০১৪ সালে তিনি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দিয়েছিলেন। সরকারের সচিব হিসেবে ওই বছরের ১৭ জানুয়ারি অবসর গ্রহণের পর ২০ জানুয়ারি তিনি টেলিভিশনটির শীর্ষ পদে যোগ দেন। ছাত্রজীবনে বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি।

জে.এস/

আবু আলম মোহাম্মদ শহীদ খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250