রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

চুইং জিনজারের স্বাস্থ্যগত উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৫ অপরাহ্ন, ৮ই জানুয়ারী ২০২৫

#

ছবি : সংগৃহীত

চুইং জিনজার, অনেকের কাছেই অপরিচিত একটি নাম। ছোট্ট হলুদ কৌটার মধ্যে একটুখানি শুকনা আদার কুচি, নাম চুইং জিনজার। দুই দশক আগে যারা লঞ্চে বা বাসে নিয়মিত যাতায়াত করতেন তারা চলতি পথে সেই চুইং জিনজার চিবাতেন। জানেন কি, নিয়মিত এই চুইং আদা বা শুকনা আদা গ্রহণে স্বাস্থ্যগত উপকারিতাও আছে। 

চুইং আদা জনপ্রিয় একটি রিফ্রেশিং খাবার। সাধারণত আদা ঝিরিঝিরি কেটে রোদে শুকিয়ে প্রাকৃতিকভাবে এটি তৈরি করা হয়। কিন্তু বাণিজ্যিকভাবে তৈরির সময় দেখা যায় যে বেশ কিছু এসেন্স এতে ব্যবহার করা হয়। আয়ুর্বেদিক চিকিৎসায় এই শুকনো আদা বিভিন্ন সময় বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। আয়ুর্বেদশাস্ত্র ও বৈজ্ঞানিকভাবেও আদার বিভিন্ন ধরনের স্বাস্থ্যগত উপকারিতা সম্পর্কে জানা যায়। 

প্রদাহজনিত বিভিন্ন রোগ যেমন রিউমটয়েড আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস ইত্যাদি সমস্যা যাদের রয়েছে, তাদের ক্ষেত্রে এটি ভালো। কাঁচা ও শুকনো আদায় জিঞ্জেরল নামক উপাদান থাকায় সমস্যাগুলো প্রশমন করতে সাহায্য করে।

আরো পড়ুন : শীতে শরীর গরম রাখতে সকালের নাশতায় যা খাবেন

রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি করতে শুকনা আদা খুবই কার্যকর ভূমিকা পালন করে। আদায় থাকা অ্যান্টিমাইক্রোবিয়াল উপকরণ ভাইরাস, ব্যাকটেরিয়া ও ফাঙ্গালের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করে।

ঠান্ডা আবহাওয়া বা ঠান্ডা–কাশিতে স্বস্তি মেলাতে প্রাকৃতিক একটি আইটেম শুকনা আদা। শুকনা আদায় থাকা জিঞ্জেরল নামক উপাদান শ্বাসতন্ত্রের সুরক্ষা দিতে খুব কার্যকর ভূমিকা পালন করে।

নিয়মিত শুকনা আদা গ্রহণ রক্তের খারাপ চর্বি কমিয়ে ভালো চর্বি বাড়াতে কার্যকর ভূমিকা পালন করে।

হজমের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন সমস্যা যেমন কোষ্ঠকাঠিন্য, আইবিএস, ব্লটিং, সঠিকভাবে খাবার হজম না হওয়াজনিত সমস্যা যাদের রয়েছে, তারা নিয়মিত আদা গ্রহণ করে উপকার পেয়েছেন।

দীর্ঘ ভ্রমণে অনেকেরই বমি বমি ভাব বা মোশন সিকনেস–জাতীয় সমস্যা হয়। যাত্রাপথে তারা যদি শুকনো আদা চিবাতে থাকেন, তাহলে বমির সমস্যা কমে আসে। আর এই কারণেই যাত্রাপথে এটি বেশি বিক্রি হতে দেখা যায়।

যাদের মুখে দুর্গন্ধজনিত সমস্যা রয়েছে, তারাও নিয়মিত শুকনা আদা চিবাতে পারেন। দুর্গন্ধ কেটে গিয়ে মুখে রিফ্রেশিং ভাব আসবে।

এস/কেবি

চুইং জিনজার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250