সোমবার, ৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর *** ইইউর ৬১ বাণিজ্য বাধার ৪৮টিরই সমাধান করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী *** সাংস্কৃতিক ঐক্যই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী *** নিখোঁজ শিশুদের জন্য পুলিশের বিশেষ সেল গঠনের দাবি স্বজনদের *** রোহিঙ্গা ইস্যু যেন অন্য কোনো সংকটে চাপা না পড়ে: স্বরাষ্ট্রমন্ত্রী *** রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার জন্মভূমি ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল, বিকেলে নাগরিক সংবর্ধনা *** শেষকৃত্য সম্পন্ন করার ১৫ দিন পর কারাগার থেকে ফোনকল—‘আপনার ছেলে জীবিত’ *** ফের সোনার দামে পতন, ভরিতে কত *** মিসরে মাদক মামলায় টিভি উপস্থাপকসহ ১২ জনের মৃত্যুদণ্ড *** গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

শহিদুল আলমের প্রতি যে কারণে কৃতজ্ঞ এনসিপির রিফাত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:১৫ অপরাহ্ন, ১৬ই মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

প্রখ্যাত আলোকচিত্রী শহিদুল আলমের প্রতি কৃতজ্ঞ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সাবেক সমন্বয়ক ও সদ্য গঠিত রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) যুগ্ম সদস্যসচিব রিফাত রশিদ। তিনি শহিদুল আলমের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

গত বছরের জুলাই-আগস্টে শেখ হাসিনার সরকার পতনের আন্দোলনের সময় রিফাত রশীদের আশ্রয়ের ব্যবস্থা করেন দেশ-বিদেশে খ্যাতিমান আলোকচিত্রী শহিদুল আলম। 

আন্দোলনের সময় আশ্রয়ের ব্যবস্থা করায় শহিদুল আলমের প্রতি কৃতজ্ঞতা জানান রিফাত। ওই আন্দোলনের নেতাদের আশ্রয় দেওয়ার জন্য আরও কয়েকজনের (নাম উল্লেখ করেননি) প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

শনিবার (১৫ই মার্চ) বিকেলে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত ‘জুলাই: মাতৃভূমি অথবা মৃত্যু’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে রিফাত রশীদ এ কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

‘জুলাই: মাতৃভূমি অথবা মৃত্যু’ বইটির লেখক ছাত্র–জনতার আন্দোলনের অন্যতম নেতা ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

শহিদুল আলম ২০১৮ সালে টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিদের মধ্যে একজন নির্বাচিত হন। একই বছর নিরাপদ সড়কের দাবিতে সারাদেশের শিক্ষার্থীদের আন্দোলনকে তিনি সমর্থন করলে ৫ই আগস্ট রাতে ঢাকার ধানমন্ডির বাসা থেকে তাকে তুলে নেয় গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

আওয়ামী লীগের স্বৈরাচার শাসনামলে শহিদুল আলমকে কারাগারে যেতে হয়। ওই মামলায় তাকে সাত দিনের রিমান্ডেও নেয় পুলিশ।

এইচ.এস/


শহিদুল আলম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৪:৫৪ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৬

ইইউর ৬১ বাণিজ্য বাধার ৪৮টিরই সমাধান করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৪:৪৯ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৬

সাংস্কৃতিক ঐক্যই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৪:৪৪ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৬

নিখোঁজ শিশুদের জন্য পুলিশের বিশেষ সেল গঠনের দাবি স্বজনদের

🕒 প্রকাশ: ০৪:৩৯ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৬

রোহিঙ্গা ইস্যু যেন অন্য কোনো সংকটে চাপা না পড়ে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৪:৩৩ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250