সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

৪০ কেজি গাঁজাসহ ধরা পড়লেন নেটফ্লিক্স তারকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৩ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

নেটফ্লিক্সের তারকা ওলগা বেডনারস্কা প্রায় ২ কোটি টাকারও বেশি মূল্যের গাঁজাসহ যুক্তরাজ্যে ধরা পড়েছেন। তার আটক হওয়ার খবরটি বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

নেটফ্লিক্সের ‌‘টু হট টু হ্যান্ডেল’ শো দিয়ে তারকাখ্যাতি পেয়েছেন ওলগা বেডনারস্কা। তিনি যুক্তরাজ্যে একটি ক্লাস বি মাদক আমদানির নিষেধাজ্ঞা ভঙ্গের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। এই রিয়ালিটি টিভি তারকা এরইমধ্যে আদালতে ৪০ কেজি গাঁজা যুক্তরাজ্যে নিয়ে আসার চেষ্টা করার কথা স্বীকার করেছেন।


বেডনারস্কাকে অক্টোবর মাসে ম্যানচেস্টার এয়ারপোর্টে থাইল্যান্ড থেকে আসা একটি ফ্লাইট থেকে নামার পর আটক করা হয়। যেখানে কর্মকর্তারা দুটি সুটকেসে ১ লাখ ৫৭ হাজার ইউরো মূল্যের ‘ক্লাস বি’ মাদক সনাক্ত করেন। বাংলাদেশি টাকায় এর মূল্য প্রায় ২ কোটি ৩৭ লাখ টাকারও বেশি।

আরও পড়ুন: আমার কোনো অপরাধ নেই, অথচ অভিনয় করতে দেবে না : মামুনুর রশীদ

এসি/ আই.কে.জে/

নেটফ্লিক্স তারকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250