শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০

কোটা সংস্কার ইস্যুতে আমেরিকা নজর রাখছে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৯ অপরাহ্ন, ১৬ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলনে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে অবগত আছে আমেরিকা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি পর্যবেক্ষণে রেখেছে। এমনটি জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। সোমবার (১৫ই জুলাই) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ম্যাথিউ মিলার বলেন, ঢাকা ও বাংলাদেশের বিভিন্ন জায়গায় ব্যাপক ছাত্র বিক্ষোভে শত শত আহত হওয়ার যেসব রিপোর্ট পেয়েছি, তা নিয়ে আমরা সচেতন আছি। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি।

আরও পড়ুন: ৯৬ বর্গকিলোমিটার আয়তনের তেলের খনির সন্ধান পেলো কুয়েত

তিনি আরও বলেন, মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশ যে গণতন্ত্রের জন্য অপরিহার্য। আমরা শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে যে কোনো সহিংসতার নিন্দা জানাই। যারা এই সহিংসতার শিকার হয়েছেন, তাদের প্রতি আমাদের সহমর্মিতা রয়েছে। 

এদিকে, মিলার তার বক্তব্যে দুজন শিক্ষার্থী নিহত হওয়ার কথা উল্লেখ করেছেন। বাংলাদেশের গণমাধ্যমে এই তথ্য না এলেও তিনি কোথা থেকে এই তথ্য পেয়েছেন বা নিশ্চত হয়েছেন, তা জানাননি।

সোমবার (১৫ই জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কোটা সংস্কার আন্দোলনকারীদের প্রায় ৩০০ শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে দুই নারী শিক্ষার্থী ও গুলিবিদ্ধ এক ছাত্রলীগ নেতাসহ ১৩ জন বর্তমানে সেখানে চিকিৎসাধীন।

সূত্র: ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট

এসি/কেবি

যুক্তরাষ্ট্র কোটা সংস্কার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250