শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

আইপিএলে সাকিবকে ছাড়িয়ে গেলেন মোস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৪২ অপরাহ্ন, ২৪শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

আজ শনিবার (২৪শে মে) পাঞ্জাবের বিপক্ষে ম্যাচটি খেলেই আইপিএল থেকে ফেরার কথা মোস্তাফিজুর রহমানের। আইপিএল থেকে ফেরার আগে দিল্লির হয়ে নিজের শেষ ম্যাচটা মন্দ হয়নি তার। ৩৩ রানে ৩ উইকেটই শুধু নেননি, একটি রেকর্ডও করেছেন। আইপিএলে বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি এখন মোস্তাফিজ।

বাংলাদেশি বোলারদের মধ্যে আইপিএলে সাকিব আল হাসানই ছিলেন সর্বোচ্চ উইকেটশিকারি। বাঁহাতি অলরাউন্ডারকে টপকে আইপিএলে ফিজের উইকেট সংখ্যা এখন ৬৫। আজ জয়পুরে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৪ ওভারে ৩৩ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন বাঁহাতি এ পেসার। সাকিবকে ছাড়িয়ে যেতে মোস্তাফিজের লেগেছে ৬০ ইনিংস। ৭০ ইনিংসে সাকিবের শিকার ৬৩ উইকেট।

মোস্তাফিজের ৩ উইকেট শিকারের পরও ৮ উইকেট ২০৬ রানের বড় স্কোর গড়েছে পাঞ্জাব। আইপিএলের শেষ দিকে ৬ কোটি রুপিতে মোস্তাফিজকে নিয়েছিল দিল্লি। দিল্লির হয়ে মাত্র ৩ ম্যাচ খেলার এনওসি পেয়েছিলেন মোস্তাফিজ। কাগজকলমে ৬ কোটি রুপি পারিশ্রমিক বলা হলেও মোস্তাফিজ পাবেন ৩ ম্যাচের পারিশ্রমিক। এ ৩ ম্যাচে তার উইকেট ৪টি। মোস্তাফিজের কালই দলের সঙ্গে পাকিস্তানে রওনা দেওয়ার কথা।

এইচ.এস/

মোস্তাফিজুর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250