শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

পাকিস্তান ক্রিকেট দলের জন্য সুখবর, আরও দুর্বল নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৮ অপরাহ্ন, ২৭শে মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

দলের মূল খেলোয়াড়দের বেশিরভাগই আইপিএল খেলতে ভারতে। বাধ্য হয়েই পাকিস্তানের বিপক্ষে তাই মোটামুটি দ্বিতীয় সারির দল নিয়ে টি-টোয়েন্টি সিরিজ খেলেছে নিউজিল্যান্ড। ওয়ানডে সিরিজটাও এমন দ্বিতীয় সারির খেলোয়াড়দের নিয়ে খেলতে হচ্ছে কিউইদের। তবে সেই দলটার শক্তিমত্তা আরও কমে গেল টম ল্যাথাম চোটে পড়ায়। ওয়ানডে সিরিজের অধিনায়কত্বের ভার ছিল যার কাঁধে, সেই ল্যাথাম হাত ভেঙে ছিটকে গেছেন দলের বাইরে।

নিউজিল্যান্ড ক্রিকেট ল্যাথামকে অধিনায়ক করে মূল অধিনায়ক মিচেল স্যান্টনার আইপিএলে যাওয়ায়। সেই ল্যাথামও ছিটকে পড়ায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এখন নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন মাইকেল ব্রেসওয়েল। পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ জয়ে নেতৃত্ব দিয়েছিলেন এ অলরাউন্ডারই।

ক্রিকেট নিউজিল্যান্ড জানিয়েছে, অনুশীলনে ব্যাটিং করার সময়ে ল্যাথামের ডান হাতে বল আঘাত করে। পরে এক্স-রেতে ধরা পড়ে হাড়ে চিড় ধরেছে। চোট থেকে পুরোপুরি সেরে উঠতে এক মাসের মতো সময় লাগবে।

নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড জানিয়েছেন, অভিজ্ঞ হেনরি নিকোলসকে দলে নেওয়া হয়েছে ল্যাথামের বদলি হিসেবে। ব্রেসওয়েলকে অধিনায়ক করার কথাও নিশ্চিত করেছেন স্টিড, ‘সিরিজ শুরুর আগে অধিনায়ক টমকে হারিয়ে ফেলাটা হতাশার। সে দ্রুত সেরে উঠুক এ প্রার্থনাই করি। তবে দলটা মাইকেলের মতো আস্থাভাজনের হাতে থাকাতেই একটু স্বস্তি। টি-টোয়েন্টি সিরিজে সে দারুণ করেছে।

ল্যাথামের বদলি হিসেবে দলে ঢোকা নিকোলস চোট কাটিয়ে ফিরেছেন কিছুদিন আগে। ফেরার পর ঘরোয়া ক্রিকেটে খেলা সর্বশেষ ছয় ইনিংসে পাঁচবার ৫০ ছাড়িয়েছেন ৩৩ বছর বয়সী নিকোলস।

ওয়ানডে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে ওপেনার উইল ইয়াংকেও পাবে না নিউজিল্যান্ড। প্রথম সন্তানের জন্মক্ষণে স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছেন ইয়াং। তার বদলে নিউজিল্যান্ড দলে প্রথমবার ডাক পেয়েছেন রিস মারিউ। 

তিন ম্যাচের সিরিজ শুরু হবে আগামী শনিবার থেকে।

এইচ.এস/


টম ল্যাথাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250