মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী *** যে কারণে পদত্যাগ দুদকের মোমেন কমিশনের *** হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, হুমকিতে পড়বে বাংলাদেশের এলএনজি সরবরাহ *** হরমুজ প্রণালি বন্ধ: ইরান *** কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে অডিটরিয়ামের নতুন নামকরণ হবে *** স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী

সালাহর সঙ্গে আলোচনার পর তাকে দলে ফেরালেন স্লট

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৫ পূর্বাহ্ন, ১৩ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ব্রাইটনের বিপক্ষে রোববারের (১৪ই ডিসেম্বর) ম্যাচের আগের সংবাদ সম্মেলনে মোহাম্মদ সালাহকে নিয়ে অনেক প্রশ্ন শুনতে হয়েছে লিভারপুলের কোচ আর্নে স্লটকে। তার মধ্যে একটি প্রশ্ন ছিল এ রকম—সালাহ কি লিভারপুলের হয়ে শেষ ম্যাচটি খেলে ফেলেছেন? স্লটের উত্তর ছিল, ‘আমি মোর (মোহাম্মদ সালাহ) সঙ্গে কথা বলব। সেই আলোচনাই ঠিক করে দেবে রোববার কী হবে।’

সালাহর সঙ্গে কথা বলার পর স্লটের হয়তো মনে হয়েছে, সমস্যাগুলো ঠিক করা সম্ভব। সেই কারণেই তাকে এক ম্যাচ পরই আবার স্কোয়াডে ফিরিয়েছেন। বিবিসি ও ফক্স স্পোর্টসের খবরে বলা হয়েছে, ক্লাবের ভালোর জন্যই সালাহকে স্কোয়াডে ফিরিয়েছেন স্লট।

সালাহ-স্লট সম্পর্কের সমস্যা সামনে আসে গত শনিবার লিডসের বিপক্ষে ম্যাচ দিয়ে। সেই ম্যাচ নিয়ে প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচে সালাহকে বেঞ্চে বসিয়ে রাখেন লিভারপুল কোচ স্লট। এটা ভালো লাগেনি সালাহর। তিনি সংবাদমাধ্যমে বলেছিলেন, ক্লাবের চলমান ছন্দহীনতা আর বাজে ফলের জন্য ‘বলির পাঠা’ বানানো হয়েছে তাকে।

একই সঙ্গে বলেছিলেন, কেউ একজন চান না তিনি লিভারপুলে থাকেন। এই কেউ একজন বলতে সালাহ যে কোচ আর্নে স্লটকেই বুঝিয়েছেন, সেটা বুঝতে কারও অসুবিধা হয়নি।

সালাহ ওই কথা বলার পর তাকে চ্যাম্পিয়নস লিগে গত মঙ্গলবার ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচের স্কোয়াডে রাখেননি স্লট। এরপর থেকেই ফুটবলবিশ্বে গুঞ্জন শুরু হয়, মিসরীয় তারকার লিভারপুল-অধ্যায়ে হয়তো যতি পড়ে যাচ্ছে। ইন্টারের বিপক্ষে ম্যাচটি ১–০ গোলে জিতেছে লিভারপুল।

প্রিমিয়ার লিগে ১৫ রাউন্ড শেষে ৭ জয় ও ২ ড্রয়ে ২৩ পয়েন্ট  নিয়ে দশম স্থানে আছে লিভারপুল। চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডে ৬ ম্যাচে ৪ জয়ে ১২ পয়েন্ট নিয়ে আছে নবম স্থানে।

মোহাম্মদ সালাহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250