সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

২০২৬ বিশ্বকাপ

কোয়ার্টার ফাইনালে মেসি-রোনালদো মহারণ!

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩০ অপরাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত শুক্রবারের ড্র (৫ই ডিসেম্বর) যেন মেসি ও রোনালদো ভক্তদের রোমাঞ্চে ভাসিয়ে দিল। ২০২৬ বিশ্বকাপে লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর সম্ভাব্য মুখোমুখি লড়াই এখন আর কল্পনার বিষয় নয়, ড্র-এ মিলেছে বাস্তব সম্ভাবনা।

শিরোপাধারী আর্জেন্টিনা গ্রুপ জে-তে পেয়েছে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানকে। আগামী গ্রীষ্মে ৩৯ বছরে পা দেবেন মেসি।

তিনি যদি ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত নেন, তবে গ্রুপ পর্ব সহজেই পেরোনোর বড় সুযোগ থাকবে আর্জেন্টিনার সামনে।

অন্যদিকে, পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ১৪৩ গোলের মালিক ৪০ বছর বয়সী রোনালদোর সামনে উপস্থিত হয়েছে শেষবারের মতো বিশ্বকাপ জয়ের সুযোগ। তার পর্তুগাল রয়েছে গ্রুপ কে–তে। তাদের প্রতিপক্ষ প্লে-অফ ১-এর বিজয়ী (ডিআর কঙ্গো, জ্যামাইকা বা নিউ ক্যালেডোনিয়া), উজবেকিস্তান ও কলম্বিয়া।

সবচেয়ে বড় রোমাঞ্চ লুকিয়ে আছে নকআউট পর্বে—দুই কিংবদন্তি একসঙ্গে নিজেদের গ্রুপে শীর্ষে থাকতে পারলে, এবং শেষ-৩২ ও শেষ-১৬–এর ম্যাচ জিততে পারলে, কোয়ার্টার ফাইনালেই দেখা হতে পারে মেসি বনাম রোনালদোর।

ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দুই নামের সম্ভাব্য এই লড়াই ঘিরে সমর্থকদের মাঝে শুরু হয়েছে উত্তেজনা।

জে.এস/

২০২৬ বিশ্বকাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250