শুক্রবার, ২৭শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত ইয়েমেনের হুতিরা *** জ্বালানি তেল সংকটে সেচ ব্যাহত, বোরো আবাদ নিয়ে শঙ্কা *** ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ *** কালের কণ্ঠের অনুসন্ধানের আয়নায় লজ্জার অধ্যায় *** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

বেড়েছে রপ্তানি আয়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৬ অপরাহ্ন, ৫ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

অবেশেষে বেড়েছে রপ্তানি আয়। এক মাসেই রপ্তানি আয় ৫ বিলিয়ন ডলার স্পর্শ করেছে। রপ্তানি আয়ের প্রধান পণ্য তৈরি পোশাক রপ্তানি বেড়ে গেছে। ফলে পুরো রপ্তানিতে এর ছাপ পড়েছে।  

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এমনই তথ্য তুলে ধরা হয়েছে। রোববার (৪ঠা ফেব্রুয়ারি) এ প্রতিবেদন প্রকাশ করে ইপিবি।

তথ্য অনুযায়ী, জানুয়ারিতে তৈরি পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৪৯৭ কোটি ১৮ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। চলতি নতুন বছরের জানুয়ারিতে প্রবৃদ্ধি হয়েছে সাড়ে ১২ শতাংশ।

আগের বছর একই সময়ে রপ্তানি হয়েছিল ৪৪২ কোটি ১৩ লাখ ৩০ হাজার মার্কিন ডলারের তৈরি পোশাক। আগের মাস ডিসেম্বরে মোট রপ্তানির প্রবৃদ্ধি নেমেছিল এক শতাংশের নিচে। আর তৈরি পোশাক রপ্তানি প্রবৃদ্ধি ঠেকেছিল এক দশমিক ৭২ শতাংশে।  

আরো পড়ুন: এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে তৈরি পোশাকের প্রধান বাজার ইউরোপ-উত্তর আমেরিকা মন্দার কবলে পড়ে। এসব দেশে মূল্যস্ফীতির নাগাল ছাড়া। ইউরোপ-আমেরিকার দেশগুলো অর্থনীতি পুনরুদ্ধারে ব্যবস্থা নিয়ে এগুলো কাজে লেগেছে। ফলে মানুষের জীবনে প্রভাব পড়ে; প্রতিফলন ঘটে তাদের কেনা কাটায়। তবে পুরো বছরে এ ধারা অব্যাহত থাকার লক্ষণ দেখা যাচ্ছে না বলে মনে করেন তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক মহিউদ্দিন রুবেল।

তিনি বলেন, বিশ্বজুড়ে মন্দার খবরের মধ্যে আমরা মূল যে কারণে একটু ভালো করতে পারছি, তা হলো আমাদের তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে অর্জিত দক্ষতা এবং পোশাকের বাজার ও পণ্যের বহুমুখী করার চেষ্টার কারণে। আগামীতে এর চেয়ে ভালো না করতে পারলেও মোটামুটি একটি ভালো অবস্থা ধরে রাখা যাবে। বৈশ্বিক অবস্থার যদি উন্নতি হয় তাহলে আমরা ভালো করব। এবং অন্য যে কারো চেয়ে ভালো করব।  

ইপিবি তথ্য বলছে, চলতি ২০২৩-২৪ অর্থবছরে হিমায়িত চিংড়ি রপ্তানি হয়েছে ২৪৮ মিলিয়ন ডলারের । কৃষি ও কৃষিজাত পণ্য রপ্তানি হয়েছে ৫৭২ মিলিয়ন ডলারের; প্রবৃদ্ধি ৪ দশমিক ৪৪ শতাংশ। চামড়া ও চামড়া জাত পণ্য রপ্তানি হয়েছে ৬২৮ মিলিয়ন ডলারের; নেতিবাচক প্রবৃদ্ধি ১৪ দশমিক ৩৩ শতাংশ। এক সময়ের সোনালী আঁশের প্রবৃদ্ধি কমেছে ৭ শতাংশ; রপ্তানি হয়েছে ৫১০ মিলিয়ন ডলার।

এইচআ/ আই. কে. জে/ 

রপ্তানি আয় বৃদ্ধি পোশাক শিল্প রপ্তানি উন্নয়ন ব্যুরো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250