শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

বিকেলের নাশতায় খেতে পারেন মজাদার আলুর মোগলাই

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১১ অপরাহ্ন, ২০শে ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

বিকেলের নাশতায় বানাতে পারেন আলুর মোগলাই। ছোট ছোট এই মোগলাই সবারই খেতে ভালো লাগবে। শিশুদের টমেটো সস দিয়ে খেতে দিতে পারেন খাবারটি। আর বড়দের দিতে পারেন চিলি সস দিয়ে। ঝামেলা ছাড়াই বানাতে পারেন মুখরোচক খাবারটি। রইল রেসিপি-

উপকরণ: আটা বা ময়দা ১ কাপ, আদা-রসুন কুচি ১ চা-চামচ, পাঁচফোড়ন ১/২ চা-চামচ, পেঁয়াজ কুচি ২ টি, আলু কিউব করে কাটা ১ কাপ, হলুদ ১/৪ চা-চামচ, মরিচ ১/৪ চা-চামচ, ধনেগুঁড়া ১/৪ চা-চামচ, গরম মসলা ১/৪ চা-চামচ, ধনেপাতা কুচি, কাঁচা মরিচ কুচি, লবণ, তেল ও পানি পরিমাণমতো।

প্রণালী: একটি বাটিতে এক কাপ পরিমাণ আটা বা ময়দা নিন। তারপর তেল ও পরিমাণমতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। মেশানো হয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। তারপর ১০ মিনিট রেখে দিন।

আরো পড়ুন : খেজুর গুড়ের ভাপা পুলি পিঠা, রইল রেসিপি

এবার বানিয়ে নিন আলুর পুর। তার জন্য প্যানে ১ টেবিল চামচ তেল দিয়ে, তাতে একে একে দিতে হবে আদা-রসুন কুচি, পাঁচফোড়ন ও পেঁয়াজ কুচি। এগুলো ভাজা হয়ে গেলে, তাতে দিন ১/৪ চা-চামচ করে হলুদ, মরিচ ও ধনিয়া। একটা বড় মাপের আলু কিউব করে কেটে দিন। তারপর পরিমাণমতো লবণ দিতে হবে। এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে হাফ কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে রান্না করে নিন। আলু সেদ্ধ হয়ে গেলে, পানিও টেনে যাবে। এবার তাতে দিতে হবে ১/৪ চা-চামচ গরম মসলা, পরিমাণমতো ধনেপাতা কুচি ও কাঁচামরিচ কুচি। এগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিলেই আলুর পুর তৈরি।

এরই মধ্যে আটার ডো গুলোও সফট হয়ে গিয়েছে। এখন একটি ডো নিয়ে পাতলা রুটির মতো বেলে নিতে হবে। মাঝ বরাবর দিয়ে দিন আলুর পুর। এবার পরোটার মতো করে চারপাশ থেকে ভাজ করে নিতে হবে। বাকিগুলোও একই ভাবে করে নিন। ভাজ দেওয়ার আগে রুটিগুলোতে পানি লাগাতে হবে, যেন খুলে না আসে। সবগুলো বানানো হয়ে গেলে ভাজার পালা।

প্রথমে প্যানে তেল না দিয়ে এপাশওপাশ করে ভেজে নিতে হবে। তারপর আবার তেল দিয়ে ভাজুন। এভাবে কিছুক্ষণ ভাজলেই তৈরি মচমচে আলুর মোগলাই। এবার কেটে সস দিয়ে পরিবেশন করেতে পারেন।

এস/ আই.কে.জে/  


আলুর মোগলাই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250