মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শুধু শেখ হাসিনার বিরুদ্ধেই ৬৭৩ মামলা, বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নামে ইন্টারপোলের রেড নোটিশ চায় দুদক *** ইয়েমেনে হুতিদের কাছে পিছু হটে কমান্ডার বদলাল সৌদি আরব *** শিশুসন্তানের সামনে আইনজীবীকে হেনস্তা ও গ্রেপ্তারের অভিযোগ, প্রতিবাদ পেশাজীবী মানবাধিকার পরিষদের *** ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান, দাবি মার্কিন গোয়েন্দাদের *** সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে *** শুধু পাঠ্যবইয়ে নয়, খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী *** ৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন: ইসি *** প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে মিলল ৭৭টি ককটেল *** পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক *** বিশ্বব্যাংকের চাকরি ছেড়ে বিএনপির রাজনীতিতে, মন্ত্রিত্ব না পেয়ে কী ছাড়লেন সংসদ সদস্যপদ

গ্লোবাল সুপার লিগে জয় সাকিবের গায়ানার

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৯ পূর্বাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

গ্লোবাল সুপার লিগে শুরুটা বেশ দারুণ হলো তানজিম হাসান সাকিবের জন্য। প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে খেলতে নেমেই পেয়েছেন ২ উইকেট। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের জার্সিতে নিজের প্রথম ওভারেই পেয়েছেন সাফল্য। তার এমন দুর্দান্ত স্পেলের দিনে জয় পেয়েছে গায়ানা। 

পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্সকে ছয় উইকেটে হারিয়েছে দলটি। এ দিন ২০ রান খরচায় দুই উইকেট নেন গায়ানার বাংলাদেশি পেসার তানজিম হাসান সাকিব।

তানজিমের পাশাপাশি গায়ানার হয়ে বল হাতে সাফল্য পেয়েছেন ডোয়াইন প্রিটোরিয়াস এবং হাসান খান। ২১ রান খরচায় চার উইকেট নেন প্রিটোরিয়াস। ৩১ রান খরচায় দুই উইকেট নেন হাসান খান। তাদের দুর্দান্ত বোলিংয়ে ১৯.২ ওভারে ১২৫ রানে অলআউট হয় লাহোর।

আরো পড়ুন : আইরিশ নারীদের বিপক্ষে দাপুটে জয়ের আশায় জ্যোতি

লাহোরের বিপক্ষে ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে তুলে নেন তানজিম। প্রথম বলেই চার হজম করেন তিনি। দুই বল ডট দিয়ে চতুর্থ বলে তানজিম পান উইকেটের দেখা। দারুণ এক ডেলিভারিতে মির্জা বাইগকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন তিনি। সেই ওভারে আর কোনো রানই হজম করতে হয়নি তানজিম সাকিবকে।

পরের ওভারের জুনিয়র সাকিবের প্রথম দুই বলেই চার হাঁকান অ্যাডাম রসিংটন। এরপর অবশ্য আর কোনো রান দেননি এই পেসার। ইনিংসের ১২তম ওভারে আবারও আক্রমণে আসেন তানজিম। এই ওভারে ছয় রান হজম করেন তিনি। এর পর শেষ ওভারে আসেন তানজিম সাকিব। মাত্র দুটি বল করার সুযোগ। প্রথম বলে দুই রান নেয়ার পর দ্বিতীয় বলেই রস্টন চেজকে ক্যাচ দিয়ে ফেরেন সালমান মির্জা। লাহোরের হয়ে ৪৫ বলে ৪৮ রান করেন টম অ্যাবেল। 

লক্ষ্য তাড়া করতে নেমে ১৭.৫ ওভারেই খেলা শেষ করে গায়ানা। ৪৩ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন দলটির উইকেটরক্ষক ব্যাটার শাই হোপ। কিমো পল ১৩ বলে অপরাজিত ২৭, মঈন আলী ১৯ বলে ১৭ রান করে জয়ের পথ সহজ করে দেন দলের জন্য। লাহোরের হয়ে দুটি করে উইকেট নেন সালমান এবং আসিফ আফ্রিদি।

এস/ আই.কে.জে/

সাকিবের গায়ানা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শুধু শেখ হাসিনার বিরুদ্ধেই ৬৭৩ মামলা, বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নামে ইন্টারপোলের রেড নোটিশ চায় দুদক

🕒 প্রকাশ: ০৮:৩৬ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৬

ইয়েমেনে হুতিদের কাছে পিছু হটে কমান্ডার বদলাল সৌদি আরব

🕒 প্রকাশ: ০৮:০০ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৬

শিশুসন্তানের সামনে আইনজীবীকে হেনস্তা ও গ্রেপ্তারের অভিযোগ, প্রতিবাদ পেশাজীবী মানবাধিকার পরিষদের

🕒 প্রকাশ: ০৭:৪৮ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৬

ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান, দাবি মার্কিন গোয়েন্দাদের

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৬

সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৬

Footer Up 970x250