সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির *** বাজারে এলপি গ্যাসের সংকট নেই, সরকারকে জানাল কোম্পানিগুলো *** ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ *** বন্দুকের ছায়ায় ভোট: পাকিস্তান-শাসিত কাশ্মীরে নির্বাচন নিয়ে বিতর্ক *** ব্রেন্ট ক্রিস্টেনসেন হঠাৎ ভারতে, চার মাসে তৃতীয় সফর, নেপথ্যে কী *** ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, সেপ্টেম্বরে এখন পর্যন্ত ১৩৬ *** অজিত দোভাল কি সত্যিই গোপনে ঢাকা সফর করেছেন?

সুস্থ থাকতে নরম নাকি শক্ত বালিশে ঘুমাবেন?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১১ অপরাহ্ন, ১৭ই জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

ঘুম ঠিকমতো না হলে সারাদিন ক্লান্তিতে কাটে। আবার কাজের মাঝেও ঘুম পায়। এই সমস্যার সমাধান কিন্তু লুকিয়ে থাকতে পারে আপনার বালিশের মধ্যে। বালিশের গড়ন ঘুম অনেকটাই নিয়ন্ত্রণ করে। কিন্তু সুস্থ থাকতে নরম নাকি শক্ত বালিশে ঘুমাবেন? এটা অনেকেরই অজানা।

অনেকেই নরম তুলতুলে বালিশ ছাড়া ঘুমাতে পারেন না, আবার কারও কাছে আরামদায়ক শক্ত বালিশ। আগে জেনে নিন সঠিক বালিশে না ঘুমালে কী কী সমস্যা দেখা দেয়-

ঘাড়ে ব্যথা

বালিশ ঠিক সাইজের না হলে আমাদের ঘাড়ে ব্যথা হয়। ফলে ঘাড়ে ব্যথার কারণে মাঝে মধ্যেই ঘুম ভেঙে যায়। কখনো কখনো এই ব্যথা এতটাই অসহ্য হয়ে ওঠে যে, কয়েকদিন পর্যন্ত তা সারতে চায় না।

কাঁধের ব্যথা

শুধু ঘাড়ের ব্যথা নয়, কাঁধের ব্যথাও ভোগাতে পারে। অনেকেই পাশ ফিরে শুতে ভালবাসেন। পাশ ফিরে শোওয়া ঘুমের জন্যও ভালো। তবে বালিশ আরামদায়ক না হলে পাশ ফিরে থাকা কাঁধে প্রচণ্ড যন্ত্রণা হতে পারে। ফলে ভালো ঘুম হয় না।

পিঠের ব্যথা

চিৎ হয়ে শুলে এই ব্যথা হতে পারে। বালিশ ঠিকঠাক না থাকলে এই সমস্যা হতে পারে। তাই ব্যথা শুধু যে ঘাড়ে হয়, তা নয়। বরং অন্যান্য বেশ কিছু অঙ্গও ক্ষতিগ্রস্ত হতে পারে।

কোন বালিশে ভালো ঘুম হয়?

কে কীভাবে ঘুমান, তার উপর নির্ভর করে কোন ধরনের বালিশ আপনার জন্য সেরা। প্রায় ৭০ শতাংশ মানুষ পাশ ফিরে ঘুমান। এক্ষেত্রে শক্ত বালিশ নেওয়াই ভালো। বালিশ শক্ত হলে মাথা ও ঘাড়ের মধ্যে সামঞ্জস্য থাকে। তবে বালিশ যেন খুব বেশি উঁচু না হয়। তাহলে শুলে সমস্যা হতে পারে।

যারা চিৎ হয়ে ঘুমান, তাদের অনেকই স্লিপ অ্যাপনিয়াতে ভোগেন। নাক ডাকার অভ্যাসও থাকে তাদের। আবার শ্বাসকষ্টের সমস্যাও হতে পারে। কারণ চিৎ হয়ে শুলে জিহ্বা ভেতরের দিকে চলে যায়।

ফলে শ্বাসনালি বন্ধ হয়ে যেতে পারে। তাই চিৎ হয়ে শোওয়ার জন্য শক্ত বালিশ ভালো। এতে শরীরের উপর অংশ একটু উঁচু থাকে, এমন ব্যবস্থা করে নিতে পারলে সবচেয়ে ভালো হয়।

এস/ আই.কে.জে

 

ঘুম বালিশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250