সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে: হুমায়ুন কবির *** প্রাথমিকের অবশিষ্ট ৮১৭ প্রার্থীর নিয়োগের বিষয়টি পর্যালোচনাধীন: শিক্ষামন্ত্রী *** আদাবরে বাড়ি ও মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা: গ্রেপ্তার ১৩ *** হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই *** ‘দেশ বৃহৎ কারাগারে পরিণত হবে, যদি...’ *** সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক ও বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠনের সিদ্ধান্ত *** সাংবাদিক গ্রেপ্তারের আগে আদালতের অনুমতি বাধ্যতামূলক করার প্রস্তাবে একমত স্বরাষ্ট্রমন্ত্রী *** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায়

বন্যায় সুস্থ থাকতে যা করবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০০ অপরাহ্ন, ২২শে আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

বন্যাকবলিত এলাকার মানুষের কষ্টের সীমা নেই। এমন প্রাকৃতিক দুর্যোগেও মাথা ঠান্ডা রেখে নিজেদের শক্ত রাখতে হবে। সম্পদের চেয়েও জীবনের মূল্য অনেক বেশি। তাই এ সময়ে কী করা উচিত এবং কী করা উচিত নয় সে বিষয়ে সচেতন থাকতে হবে। 

বন্যার সময় সুস্থ থাকতে যা করবেন

• এমন প্রাকৃতিক দুর্যোগে ঠান্ডা মাথায় প্রতিটি সিদ্ধান্ত নিন। বন্যার পানিতে বাড়িঘর ডুবে গেলে নিকটস্থ উঁচু স্থানে কিংবা সরকারি-বেসরকারি আশ্রয়কেন্দ্রে চলে যান। যদি পাশের গ্রামে বন্যার পানি এখনো না পৌঁছায়, তাহলে সেখানে আশ্রয় নিন। 

• বিপদের সময় সম্পদ ও জিনিসপত্রের মায়া না করে নিজের ও পরিবারের সদস্যদের জীবন বাঁচান। গর্ভবতী নারী ও শিশুদের সর্বচ্চ গুরুত্ব দিয়ে নিরাপদ স্থানে পৌঁছে দিন। সময় ও সুযোগ পেলে গবাদি পশুদের নিরাপদ স্থানে নেওয়ার চেষ্টা করুন। 

• যেখানে আশ্রয় নেবেন সেখানের কোনো ঘরের পাটাতনে প্রয়োজনীয় জিনিসপত্র রাখার ব্যবস্থা করতে পারেন।

• সঙ্গে শুকনো খাবার যেমন চিড়া-মুড়ি-গুড় ইত্যাদি রাখুন। সম্ভব হলে সঙ্গে স্যালাইন রাখুন।

• যাতায়াতের জন্য নৌকা হাতের কাছে না পেলে কলার ভেলা ব্যবহার করুন। 

আরো পড়ুন : বন্যার আগে যেসব খাবার সংরক্ষণ করে রাখবেন

• বন্যার পানিতে বিভিন্ন রোগব্যধি হতে পারে। পেটের অসুখ ও অন্যান্য অসুখ থেকে বাঁচতে প্রয়োজনীয় ওষুধ, ইনজেকশন কিংবা টিকা নিন।

• আপনার আশ্রইয়স্থলের কাছাকাছি কোন স্থানে মেডিকেল টিম ও স্বাস্থ্যকর্মী আছে, তা জেনে নিন। তাদের সাহায্য নিন। 

• বন্যার সময় সাপের উপদ্রব বাড়ে। তাই ঘরে কার্বলিক অ্যাসিড রেখে দিন। এতে সাপ ঘরের ভেতর প্রবেশ করবে না। 

• সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার ত্রাণ গ্রহণ করুন। তাদের ত্রাণে অভাব মেটানোর চেষ্টা করুন। 

• এমন দুর্যোগে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। সম্পদ রক্ষার্থে এবং বন্যাকবলিত এলাকার নিরাপত্তা রক্ষার্থে দ্বেচ্ছাসেবক দল গঠন করুন। 

• বন্যার সময় কলেরাসহ বিভিন্ন রোগ থেকেন বাঁচতে বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করুন। খাবার খাওয়ার আগে ও পরে, টয়লেট ব্যবহারের পরে সাবান দিয়ে হাত ধুয়ে নিন। 

• অকারণে বন্যার পানিতে হাঁটবেন না। হাঁটলেও বুট জুতা কিংবা পানিরোধক জুতা পরে নিন। 

• বন্যার সময় পানির নিচে বৈদ্যুতিক টাওয়ার, খুঁটি ও ট্রান্সফরমার লাইনের তার ডুবে যায়। এসব বৈদ্যুতিক লাইনের নিচ দিয়ে নৌকা বা ভেলা চালালে সতর্ক থাকুন।  

এস/কেবি


বন্যায় সুস্থতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250