রবিবার, ১৫ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নতুন সরকারের শপথ অনুষ্ঠানে নরেন্দ্র মোদিসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ *** ‘নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে’ গভীর রাতে এনসিপির বিক্ষোভ মিছিল *** দেশ ছাড়ার খবর, ফয়েজ বললেন, ‘আগেই বিদায় নিয়েছি’ *** বঙ্গভবন নয়, এবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে মন্ত্রিসভার শপথ *** তারেক রহমানের জন্য ফুল ও মিষ্টি পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায় *** দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব *** যেভাবে জামায়াতের একটি ‘সেক্যুলার’ চেহারা তৈরি হতো *** নির্বাচনের ফলকে স্বীকৃতি দেওয়া স্ট্যাটাস সরিয়ে নিলেন জামায়াত আমির *** ‘আওয়ামী লীগের স্থানীয় কার্যালয়ের তালা খুলে বিএনপি নেতা ভুল করেননি’ *** নির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৭ই ফেব্রুয়ারি

শীতে পা ফাটা দূর করার ঘরোয়া উপায়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৫২ পূর্বাহ্ন, ২৭শে ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

শীতকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ কমে যায় অনেকটাই। আর তার প্রভাব পড়ে আমাদের ত্বকে। শীতের সময়ে ত্বকের যেসব সমস্যা খুবই পরিচিত তার মধ্যে একটি হলো পা ফাটা বা পায়ের গোড়ালি ফাটা। শীতে এমন সমস্যার মুখোমুখি হন না, এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। শুরুতেই যত্ন নিলে এই সমস্যার সমাধান করা সম্ভব। তবে অবহেলা করে ফেলে রাখলে সমস্যা বাড়বেই। চলুন জেনে নেওয়া যাক শীতে পা ফাটার সমস্যা দূর করার ঘরোয়া উপায়-

১. লেবুর রস ও শ্যাম্পু

পানি গরম করে নিন। এরপর তাতে লেবুর রস ও শ্যাম্পু মিশিয়ে নিন। এবার সেই পানিতে আপনার পা দশ মিনিট ডুবিয়ে রাখুন। দশ মিনিট হয়ে গেলে পায়ের গোড়ালি ভালোভাবে স্ক্রাব করুন। এরপর পরিষ্কার পানিতে ধুয়ে মুছে নিন। পা শুকানোর পর তাতে ময়েশ্চারাইজার মাখতে ভুলবেন না। এভাবে ব্যবহার করলে এক সপ্তাহের মধ্যে পা ফাটা দূর হয়ে পা নরম হবে।

আরো পড়ুন : জানুন কোন বয়সে কতটুকু হাঁটলে আপনি সুস্থ থাকবেন

২. মোম ও সরিষার তেল

পা ফাটা দূর করতে ব্যবহার করতে পারেন মোম ও সরিষার তেল। সেজন্য মোমবাতি গলিয়ে মোম বের করে নিতে হবে। এরপর তাতে সরিষার তেল মিশিয়ে পায়ে লাগিয়ে নিন। এভাবে অপেক্ষা করতে হবে কিছুক্ষণ। তারপর তুলে নিন। প্রতিদিন এভাবে ব্যবহার করলে এক সপ্তাহের মধ্যেই পার্থক্য দেখতে পাবেন। 

৩. জুতা ও মোজা ব্যবহার

পা ফাটা দূর করতে চাইলে বন্ধ করতে হবে খালি পায়ে হাঁটার অভ্যাস। বাড়িতেও মোজা ও জুতা পরার অভ্যাস করুন। তবে ঘুমানোর আগে মোজা খুলে রাখুন। এছাড়া বাইরে বের হলে তো জুতা-মোজা পরবেনই। 

৪. ময়েশ্চারাইজার এবং বডি লোশন

প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে গরম পানি দিয়ে পা পরিষ্কার করতে হবে। এরপর পায়ে ময়েশ্চারাইজার এবং বডি লোশন ব্যবহার করবেন। এভাবে নিয়মিত ব্যবহার করলে দ্রুতই উপকার পাবেন।

এস/ আই.কে.জে


পা ফাটা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘মা’ ইউরোপের সঙ্গে শর্তসাপেক্ষে সম্পর্ক চায় ‘সন্তান’ যুক্তরাষ্ট্র

🕒 প্রকাশ: ০৯:৩৯ পূর্বাহ্ন, ১৫ই ফেব্রুয়ারি ২০২৬

ভ্যালেনটাইনস ডে-র আগের রাতে যে কারণে ভাইরাল পরমব্রত-ইশা সাহা

🕒 প্রকাশ: ০৯:২৩ পূর্বাহ্ন, ১৫ই ফেব্রুয়ারি ২০২৬

দুই হলিউড তারকার যৌন হয়রানির মামলার সমঝোতা হলো না

🕒 প্রকাশ: ০৮:৪৫ পূর্বাহ্ন, ১৫ই ফেব্রুয়ারি ২০২৬

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে নরেন্দ্র মোদিসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ১৫ই ফেব্রুয়ারি ২০২৬

‘নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে’ গভীর রাতে এনসিপির বিক্ষোভ মিছিল

🕒 প্রকাশ: ০২:০৯ পূর্বাহ্ন, ১৫ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250