সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা

এলপিজির নতুন দাম নির্ধারণ রোববার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:২০ অপরাহ্ন, ২৯শে ফেব্রুয়ারি ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

চলতি বছরের মার্চ মাসের জন্য এলপিজির দাম রোববার (৩রা মার্চ) ঘোষণা করা হবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন (বিইআরসি)।  

বৃহস্পতিবার (২৯শে ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

বিইআরসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত মার্চ ২০২৪ মাসের Saudi CP (সৌদি কন্টাক্ট্র প্রাই) অনুযায়ী ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজি'র মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশনের আদেশে ৩ মার্চ ২০২৪ তারিখ রোববার দুপুর ০২:৩০ ঘটিকায় কারওয়ান বাজারস্থ কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে ঘোষণা করা হবে।

একইসঙ্গে, মার্চ ২০২৪ মাসের ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজি'র মূল্যহার সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইট www.berc.org.bd এ আপলোড করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে, গত ৪ঠা ফেব্রুয়ারি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৩৩ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়।

ওআ/

এলপিজি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250