শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প *** খামেনি এখন কোথায়, কেন তিনি সম্ভাব্য লক্ষ্য *** যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চরমভাবে বৈষম্যমূলক: সিপিডি *** ঈদ যাত্রা স্বস্তির ও নিরাপদ হবে: নৌপরিবহনমন্ত্রী *** জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী *** মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় ২ মাস মাছ ধরা নিষিদ্ধ

খালেদা জিয়ার শ্বাসকষ্ট কমেছে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২৮ পূর্বাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে সংক্রমণের ফলে যে শ্বাসকষ্ট দেখা দিয়েছিল, তা কমেছে। তবে ফুসফুসে সংক্রমণ থেকে তার শরীরে নিউমোনিয়া দেখা দিয়েছে। চিকিৎসকেরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিচ্ছেন।

বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এসব তথ্য জানিয়ে গণমাধ্যমে বলেছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা মোটামুটি স্থিতিশীল। কেবিনে রেখেই মেডিকেল বোর্ড তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন।

প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

খালেদা জিয়ার চিকিৎসকদের মধ্যে অন্যতম অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বুধবার (২৬শে নভেম্বর) সাংবাদিকদের জানান, হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। শারীরিক অবস্থা বিবেচনায় তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় বুধবারও দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল হয়েছে। ঢাকার নয়াপল্টনের ভাসানী ভবনে চেয়ারপারসনের সুস্থতা কামনা করে মহিলা দলের আয়োজনে দোয়া মাহফিল হয়।

দোয়া মাহফিলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘দেশনেত্রী এমন একজন নেত্রী, যিনি আমাদের গভীর অন্ধকারে আলোর পথ দেখিয়েছেন। তিনি সংকটের মধ্যেও কী করে মাথা উঁচু করে থাকতে হয়, সেটা আমাদের শিখিয়েছেন…আমাদের শিখিয়েছেন সংকটের মধ্যেও নিজেদের মধ্যে ঐক্য রেখে কীভাবে এগিয়ে যেতে হয়। আমরা আজ এখানে তার সুস্থতার জন্য দোয়া করব, আমরা তার দীর্ঘায়ু কামনা করব।’

মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা দোয়া মাহফিলে অংশ নেন।

উন্নত চিকিৎসার জন্য গত ৭ই জানুয়ারি লন্ডনে যান খালেদা জিয়া। ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ই মে তিনি দেশে ফেরেন। কিছুদিন পরপরই নানা জটিলতায় তাকে হাসপাতালে যেতে হচ্ছে।

খালেদা জিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250