মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিক পরিচয়ে কাভার্ড ভ্যান থামিয়ে চাঁদা দাবি, ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার *** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল হলে বিদেশে নেওয়ার চিন্তা: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৩০ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৫

#

ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল নয়, স্থিতিশীল হলে তাকে বিদেশে নেওয়ার চিন্তা করা হবে বলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন। আজ শনিবার (২৯শে নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ফখরুল বলেন, 'খালেদা জিয়া বেশ কয়েকদিন ধরে অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন। তার শারীরিক অবস্থা কিছুটা সংকটাপন্ন। দেশের চিকিৎসকেরা, যুক্তরাষ্ট্রের জন হপকিনস ও লন্ডন ক্লিনিকের চিকিৎসকেরা তার চিকিৎসা করছেন।' চিকিৎসকেরা গতকাল রাতে মেডিকেল বোর্ডের সভা করেছেন বলে জানান তিনি।

বিএনপির মহাসচিব বলেন, 'সভায় খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সব চিকিৎসকের মতামত নেওয়া হয়েছে। কীভাবে তার চিকিৎসা হবে এবং চিকিৎসা কী ধরনের হবে সে বিষয়ে তারা মতামত দিয়েছেন।'

'চিকিৎসকেরা বলেছেন তাকে (খালেদা জিয়া) বিদেশে নেওয়া প্রয়োজন হতে পারে। কিন্তু এখন তাকে বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা নেই। শারীরিক অবস্থা স্থিতিশীল হলে চিন্তা করে দেখা হবে যে, তাকে বিদেশে নেওয়া সম্ভব হবে কি না,' বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, 'বিদেশে নেওয়ার জন্য প্রয়োজনীয় বিষয়গুলো, যেমন—ভিসা, দেশগুলোর সঙ্গে যোগাযোগ, এয়ার অ্যাম্বুলেন্সের ব্যাপারগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং এসব কাজ মোটামুটি এগিয়ে আছে।'

তিনি আরও বলেন, 'যদি প্রয়োজন হয় এবং দেখা যায় খালেদা জিয়ার শারীরিক অবস্থা ফ্লাই করার উপযোগী হলে, যাওয়ার ব্যাপারে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।' এ সময় তিনি হাসপাতালে ভিড় না করার জন্য দলীয় নেতাকর্মীসহ সবার প্রতি আহ্বান জানান।

জে.এস/

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাংবাদিক পরিচয়ে কাভার্ড ভ্যান থামিয়ে চাঁদা দাবি, ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

🕒 প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250