মঙ্গলবার, ২০শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রীর নির্দেশের তথ্য গোপন রেখে ইশরাক কেন ‘স্বেচ্ছায় অব্যাহতি’র দাবি করলেন, নেপথ্যে কী *** ধর্ম আলাদা হতে পারে, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য হতাশার: হুমায়ুন কবির *** চুয়েটের অচলাবস্থা নিরসনে সুপারিশ দিতে পরামর্শক কমিটি করল ইউজিসি *** হরমুজে নিরাপত্তাহীনতার জন্য যুক্তরাষ্ট্রই দায়ী: আরাঘচি *** পূজামণ্ডপ পরিদর্শনে আগামীকাল তিন বিভাগে যাচ্ছেন প্রধানমন্ত্রী *** গেন্ডারিয়ার সেই ‘মাদকের আস্তানায়’ যৌথ অভিযান, ১৫ জনের কারাদণ্ড *** দাঙ্গা নিয়ন্ত্রণে ‘কারফিউ’ জারি হচ্ছে ফ্রান্সে *** আট মাসে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এক সংসদ সদস্যের পদত্যাগ, সরকার কী দায়মুক্ত *** ইকার্দিকে খোঁচা দিতে ১২ ইউরোয় আর্জেন্টিনার জার্সি বিক্রি

সরকার পতন নয়, অবাধ নির্বাচন চাই: বাংলাদেশ ও ফ্রান্সের সঙ্গে তুলনার জবাবে শশী থারুর

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১২ পূর্বাহ্ন, ২০শে অক্টোবর ২০২৬

#

ফাইল ছবি

ভারতের সঙ্গে বাংলাদেশ বা ফ্রান্সের পরিস্থিতির তুলনার দাবি নাকচ করে দিয়েছেন কংগ্রেস সংসদ সদস্য শশী থারুর। তিনি বলেছেন, তাদের বিরোধী দলের মূল দাবি অবাধ ও সুষ্ঠু নির্বাচন—সরকার ফেলে দেওয়া নয়। তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া।

এর আগে রোববার এক্সে এক পোস্টে ভারতের কেন্দ্রীয় সংসদবিষয়কমন্ত্রী কিরেন রিজিজু অভিযোগ করে বলেছিলেন, ভারতবিরোধী গোষ্ঠী ও কিছু রাজনীতিক মিলে তরুণদের উসকে সহিংসতা ছড়ানোর ষড়যন্ত্র করেছে। তিনি দাবি করেন, বাংলাদেশ ও ফ্রান্সের অস্থিরতার মতো একই ধরনের একটি ষড়যন্ত্র ভারতেও করার পরিকল্পনা করা হয়েছিল।

মূলত কিরেন রিজিজুর ওই পোস্ট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শশী থারুর এ কথা বলেছেন। তিনি বলেন, ভারত কখনোই সহিংসতা সমর্থন করে না। যেকোনো আন্দোলন শান্তিপূর্ণ হওয়া উচিত। অন্য দেশের অস্থিরতার সঙ্গে ভারতের এই তুলনার যৌক্তিকতা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

থারুর বলেন, ‘আমার মনে হয়, ভারত বাংলাদেশ নয়, আর ভারত ফ্রান্সও নয়। আমি এই ধরনের তুলনার কোনো যৌক্তিকতা দেখি না...ফ্রান্সে বাস ও থানায় আগুন দেওয়ার মতো যেসব সহিংসতার ঘটনা ঘটেছে, আমরা কখনোই সেগুলো সমর্থন করি না।

আমরা কেবল শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করি...আমি নিজেও এ ধরনের আন্দোলনেই অংশ নিয়েছি। আর আমি বিশ্বাস করি, সাধারণ অর্থে বিরোধীরা এটাই সমর্থন করে...আর বৃহত্তর সমস্যাগুলোর কথা যদি বলি, তবে ‘সরকার বদল’ বা এই ধরনের কথাগুলোকে বিকৃত করার কোনো মানে হয় না...আমরা শুধু অবাধ ও সুষ্ঠু নির্বাচন দাবি করছি...বর্তমানে উদ্বেগের বিষয় হলো, একটি সম্পূর্ণ ঝামেলাপূর্ণ, অনিয়মিত এবং আংশিক বেআইনি প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা থেকে বিপুলসংখ্যক মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। এ কারণেই আমরা এসব বাতিল করার দাবি জানাচ্ছি...এটি একটি সাংবিধানিক বিষয়। এটি কোনো সরকার ফেলার চেষ্টা বা ওই জাতীয় কিছু নয়...।’

গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করার জন্য নাগরিকদের অধিকারের পক্ষেও কথা বলেন শশী থারুর। তবে তিনি স্পষ্ট করেন যে তার এই সমালোচনা এসব প্রতিষ্ঠানের কাজ করার ধরন নিয়ে, তাদের অস্তিত্ব নিয়ে নয়।

‘...গণতন্ত্র কারও দেওয়া উপহার নয়...আমরা, ভারতের সাধারণ নাগরিকেরাই এর রক্ষক...আমাদের গণতন্ত্র রক্ষার অধিকার প্রত্যেক ভারতীয় নাগরিকের আছে...আমি শুধু এটাই বলছি যে নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানগুলোকে আমরা ঠিকমতো আচরণ করতে বলছি। ভারতের গণতান্ত্রিক সংবিধান অনুযায়ী তাদের যে দায়িত্ব পালন করার কথা, সেটাই তাদের করতে বলছি। বিষয়টা শুধুই এতটুকুই। আমি কোনোভাবেই একটি প্রতিষ্ঠান হিসেবে এসব প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ করছি না। তারা যেভাবে আচরণ করছে এবং যেভাবে নিজেদের পরিচালিত করছে, আমি শুধু সেটাকেই চ্যালেঞ্জ করছি। আর সত্যি বলতে, এ বিষয়টি নিয়ে ভারতের সাধারণ নাগরিক হিসেবে আমাদের সবারই উদ্বিগ্ন হওয়া উচিত...।’—       বলেন শশী থারুর।

শশী থারুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250