মঙ্গলবার, ২০শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রীর নির্দেশের তথ্য গোপন রেখে ইশরাক কেন ‘স্বেচ্ছায় অব্যাহতি’র দাবি করলেন, নেপথ্যে কী *** ধর্ম আলাদা হতে পারে, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য হতাশার: হুমায়ুন কবির *** চুয়েটের অচলাবস্থা নিরসনে সুপারিশ দিতে পরামর্শক কমিটি করল ইউজিসি *** হরমুজে নিরাপত্তাহীনতার জন্য যুক্তরাষ্ট্রই দায়ী: আরাঘচি *** পূজামণ্ডপ পরিদর্শনে আগামীকাল তিন বিভাগে যাচ্ছেন প্রধানমন্ত্রী *** গেন্ডারিয়ার সেই ‘মাদকের আস্তানায়’ যৌথ অভিযান, ১৫ জনের কারাদণ্ড *** দাঙ্গা নিয়ন্ত্রণে ‘কারফিউ’ জারি হচ্ছে ফ্রান্সে *** আট মাসে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এক সংসদ সদস্যের পদত্যাগ, সরকার কী দায়মুক্ত *** ইকার্দিকে খোঁচা দিতে ১২ ইউরোয় আর্জেন্টিনার জার্সি বিক্রি

কুড়িগ্রামে জালে আটক পড়ল সাড়ে ৫ ফুট লম্বা বার্মিজ অজগর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১২ পূর্বাহ্ন, ২০শে অক্টোবর ২০২৬

#

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার একটি বিলে মাছ ধরার জালে সাড়ে পাঁচ ফুট লম্বা একটি বার্মিজ অজগর আটকা পড়েছে। আজ মঙ্গলবার সকালে সাপ ও বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করা একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা অজগরটি উদ্ধার করেন। পরে সেটি রংপুর বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয়রা জানান, গতকাল সোমবার সকালে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের হক বাজার-সংলগ্ন ধরলা ও বারোমাসিয়া নদীর মধ্যবর্তী একটি বিলে চায়না দুয়ারি রিং জাল পাতেন স্থানীয় আব্দুস সোবহান। বিকেলে জাল তুলতে গিয়ে অজগরটি দেখেন। পরে আশপাশের কয়েকজন জেলের সহায়তায় তিনি সাপটিকে জালসহ বাড়িতে নিয়ে যান।

আব্দুস সোবহান বলেন, সোমবার দুপুরে জাল তুলতে গিয়ে অজগরটি দেখতে পাই। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় সেটিকে বাড়িতে নিয়ে আসি। সাপটি দেখতে অনেক মানুষ আমার বাড়িতে ভিড় করেন।

শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম মিয়া সোহেল বলেন, অজগরটি উদ্ধারের পর নিরাপদ স্থানে অবমুক্ত করা বা প্রয়োজনীয় সংরক্ষণের ব্যবস্থা নিতে প্রশাসনকে জানানো হয়। পরে মঙ্গলবার সকালে রংপুর থেকে সাপ ও বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্ধারকর্মী নুর হাসান নাহিদ ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করেন।

হাসান নাহিদ জানান, ফুলবাড়ী থেকে প্রায় সাড়ে পাঁচ ফুট লম্বা একটি বার্মিজ অজগর উদ্ধার করা হয়েছে। পরে সেটি রংপুর বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

তিনি বলেন, আশপাশে বড় কোনো বন না থাকায় অজগরটি রংপুর চিড়িয়াখানায় হস্তান্তর করা হবে বলে বন বিভাগ জানিয়েছে।

বার্মিজ অজগর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250