সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ব্রেন্ট ক্রিস্টেনসেন হঠাৎ ভারতে, চার মাসে তৃতীয় সফর, নেপথ্যে কী *** ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, সেপ্টেম্বরে এখন পর্যন্ত ১৩৬ *** অজিত দোভাল কি সত্যিই গোপনে ঢাকা সফর করেছেন? *** সংবাদমাধ্যম প্রাসঙ্গিক না থাকলে সমাজ সংকটে পড়বে *** চাঁদাবাজির প্রতিবাদে সড়ক অবরোধ করে ইজিবাইকের চালকদের বিক্ষোভ *** নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত-বাংলাদেশ থেকে পাচার বলে দাবি কর্তৃপক্ষের *** ফের আরব আমিরাতে নেতানিয়াহুর গোপন সফর, প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক *** প্রধানমন্ত্রীর ফেনী সফরে তিন স্তরের নিরাপত্তা, মাঠে থাকবে ২ হাজার পুলিশ *** চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্ব প্রধানমন্ত্রীর *** চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানের

বৃষ্টিতে ফোন ভিজে গেছে, মাত্র কিছু টিপসেই হবে মুশকিল আসান!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৫ অপরাহ্ন, ১৫ই জুলাই ২০২৪

#

ছবি : সংগৃহীত

বর্ষাকালে যেকোনো সময় জমা মেঘ থেকে ঝরে পড়তে পারে বৃষ্টি। কখনও টিপটিপ করে, কখনও আবার মুষলধারায়। এমনই এক বৃষ্টিমুখর দিনে বাইরে বেরোলে মোবাইল ফোনটি যদি ভিজে যায়, তা হলে কী করবেন? চিন্তার নেই কোনো কারণ, মাত্র কিছু টিপসেই হবে মুশকিল আসান! 

১) সঙ্গে সঙ্গে ফোনটি সুইচ অফ করে দিতে হবে। তাতে প্রাথমিক ভাবে ফোন খারাপ হয়ে যাওয়ার ঝুঁকি কমবে। তারপর কী করবেন, সেটা ধীরেসুস্থে ঠিক করুন।

আরো পড়ুন : খাওয়ার পরে হাঁটলে ডায়াবেটিস থাকবে নিয়ন্ত্রণে : গবেষণা

২) ফোন সুইচ অফ করে দেওয়ার পর সিমকার্ডটি বের করে নিন। সব ফোনের ব্যাটারি খুলে ফেলার সুবিধা থাকে না। যদি এমন সুযোগ থাকে, তা হলে অবশ্যই মোবাইলের ব্যাটারিটাও খুলে রাখুন।

৩) ভেজা ফোন সঙ্গে সঙ্গে চার্জে বসাবেন না। ফোন সম্পূর্ণ শুকিয়ে গেলে তবেই চার্জে বসান। চার্জ যদি একেবারে শেষ হয়ে গিয়ে থাকে, তা হলেও ফোন কখনও চার্জে বসাবেন না। বড় ক্ষতি হয়ে যেতে পারে।

৪) ফোনে পানি ঢুকে গেলে অনেকেই একটু ঘাবড়ে যান। ফোন খারাপ হয়ে যাওয়ার ভয় বাসা বাঁধে মনের কোণে। তবে বিপর্যয়ের সময় মাথা ঠান্ডা রাখতে হয়। চালের ড্রামে কিছুক্ষণ ফোনটি রেখে দিলেই ঠিক হয়ে যেতে পারে।

সূত্র : আনন্দবাজার

এস/কেবি

বৃষ্টি মোবাইল ফোন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250