বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

এই মুহূর্তে জাতীয় ঐক্য প্রয়োজন : ফখরুল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:১৮ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

চলমান সংকট নিরসনে এই মুহূর্তে জাতীয় ঐক্য সবচেয়ে বেশি প্রয়োজন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৭শে নভেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যমুনায় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, ‘আজকে আমাদের আসার মূল উদ্দেশ্য ছিল, সম্প্রতি উদ্ভুদ পরিস্থিতি, বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি, ইসকন পরিস্থিতি, শিক্ষার্থীদের কয়েকটি কলেজের সমস্যা এসব বিষয় নিয়ে দলের উদ্বেগের কথা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি। আমরা আশা করি, প্রধান উপদেষ্টা তার পরিষদ নিয়ে দ্রুত বিষয়গুলোর শান্তিপূর্ণ সমাধানের ব্যবস্থা করবেন।’

আরও পড়ুন: বিসিএস প্রশ্নফাঁস, বিজি প্রেসের দুই কর্মচারী গ্রেফতার

তিনি বলেন, ‘দেশে যেন বিভাজন তৈরি না হয়। চলমান সংকট নিরসনে এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন জাতীয় ঐক্য। আমাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে। সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করার জন্য আমাদের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা জনগণের দুর্ভোগের কথাও জানিয়েছি। বিশেষ করে দ্রব্যমূল্যের বিষয়টিও তুলে ধরেছি। যাতে করে তারা দ্রব্যমূল্য কমানোর জন্য কাজ করেন। টিসিবির ট্রাকগুলোকে বাড়ানোর জন্য বলেছি।’

এসি/কেবি


ফখরুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250