বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, হতাহতের শঙ্কা

‘বিয়ের আংটি’ পরার দিন আজ

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৯ অপরাহ্ন, ৩রা ফেব্রুয়ারি ২০২৪

#

প্রতীকী ছবি

বিয়েকে ঘিরে নানা ধরনের স্মৃতি থাকে মানুষের। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্মৃতি মনে হয় ‘বিয়ের আংটি’। এর সঙ্গে দুজন মানুষের নানা আবেগ জড়িয়ে থাকে। কেউ কেউ সারাজীবন আঙুলে বহন করেন এই স্মৃতি।

বিয়ের আংটিকে এখন অনেকেই ‘এনগেজমেন্ট রিং’ বলেন। এটি সাধারণত বাম হাতের অনামিকায় পরাই নিয়ম। কারণ হৃদয় থাকে বাঁ দিকে। আর এ আংটির সঙ্গেই তো থাকে সরাসরি হৃদয়ের সংযোগ।

প্রাচীন গ্রিক ও রোমানরা বিশ্বাস করতেন, বাঁ হাতের অনামিকা সরাসরি হৃৎপিণ্ডের সঙ্গে সংযুক্ত। যার কারণে তারা এর নাম দিয়েছিলেন ‘ভেনাআমোরিস’ বা ‘ভালোবাসার ধমনি’।

অন্যদিকে চীনারা বিশ্বাস করেন, হাতের পাঁচ আঙুল আমাদের জীবনের বিভিন্ন অনুসঙ্গ প্রকাশ করে। যেমন বুড়ো আঙুল প্রতিনিধিত্ব করে আমাদের বাবা-মাকে। তর্জনী সন্তানদের। মধ্যমা আমাদের নিজেকে। অনামিকায় আছে আমাদের জীবনসঙ্গী। আর কনিষ্ঠায় নাতি-নাতনিরা।

অনামিকায় যেহেতু জীবনসঙ্গী, তাই বিয়ের আংটি পরানো হয় অনামিকায়।

আরো পড়ুন : ভয়কে জয় করবেন যেভাবে

আনামিকায় বিয়ের আংটি থাকা সুখী দাম্পত্যকেও অনেক সময় নির্দেশ করে। এ কারণে কারও আঙুলে হঠাৎ বিয়ের আংটি দেখা না গেলে বিচ্ছেদের গুঞ্জন ওঠে লোকসমাজে। আর সেই ব্যক্তি যদি সেলিব্রেটি হন, তাহলে তো কথাই নেই। এই যেমন কিছুদিন আগে বলিউড তারকা অভিষেক বচ্চনের আঙুলে নাকি বিয়ের আংটি দেখা যায়নি। তারপর থেকেই শুরু হয়েছে গুঞ্জন—তবে কি অভিষেক–ঐশ্বরিয়ার বিচ্ছেদ হতে চলেছে?

শুনলে অবাক মনে হতে পারে, বিয়ের আংটি নিয়ে একটি দিবসও আছে পৃথিবীতে। আজ সেই দিন। ফেব্রুয়ারির ৩ তারিখ, বিয়ের আংটি দিবস।

কবে কীভাবে এই দিবসের চল হয়েছিল, স্পষ্ট করে জানা যায় না। তবে তা না জানলেও খুব একটা ক্ষতি নেই। এমন একটি দিবস যেহেতু আছে, সেহেতু আয়োজন করে পালন করাই যায় দিবসটি। অনেক দম্পতি পালন করেনও বটে। আবার যাঁরা এখনো বিয়ে করেননি, তাঁদের অনেকেই আজকের দিনটিকে বেছে নেন আংটি বদলের দিন হিসবে। দিনটিকে স্মরণীয় করে রাখার এর চেয়ে ভালো বুদ্ধি আর কী হতে পারে?

সূত্র: ন্যাশনাল টুডে

এস/ওআ


দিবস ‘বিয়ের আংটি’ সুখী দাম্পত্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250