শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

বৃষ্টি মাঠেই নামতে দিল না বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকাকে

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৩৯ অপরাহ্ন, ২৯শে মে ২০২৫

#

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচের তৃতীয় দিনে কোনো খেলাই হয়নি। ছবি: বিসিবি

ঢাকার মিরপুরে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং সিরিজের দ্বিতীয় চারদিনের ম্যাচে পাল্লা দিয়ে খেলছে বৃষ্টি। এতটাই বাজে অবস্থা যে আজ বৃহস্পতিবার (২৯শে মে) তৃতীয় দিনে মাঠে নামার সুযোগ পেল না কোনো দল।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে গত সপ্তাহে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের প্রথম চারদিনের ম্যাচ ড্র হয়েছে। মিরপুরে পরশু শুরু হওয়া সিরিজের দ্বিতীয় চারদিনের ম্যাচটা হয়ে ওঠে সিরিজ নির্ধারণী। আর আজ তৃতীয় দিনে বৃষ্টি এতটাই বাগড়া দিয়েছে যে, কোনো বল না হয়েই দিনের খেলা শেষ ঘোষণা করতে হয়েছে।

প্রথম ইনিংসে ৭ উইকেটে ২৪২ রানে গতকাল দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। স্বাগতিকদের নামের পাশে তখন ৮৯ ওভার। দ্বিতীয় দিনের ১৬তম ওভারে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের মধ্যে শুরু হয় তুমুল তর্কযুদ্ধ। বাংলাদেশের ইনিংসের ১০৫তম ওভারের প্রথম বলের পর রিপন মন্ডলের দিকে তেড়ে যান প্রোটিয়া স্পিনার এনতুলি। রিপন তখন এনতুলিকে থামাতে গিয়েছেন। কিন্তু এনতুলি নামা থেমে উল্টো রিপনের হেলমেট ধরে টান দিয়েছেন।

এনতুলি-রিপনের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি সামলাতে মাঠের দুই আম্পায়ার মুহাম্মদ কামরুজ্জামান ও আর্নো জ্যাকব এগিয়ে আসেন। তবু রিপন-এনতুলির মধ্যে তর্কযুদ্ধ থামেনি। একপর্যায়ে প্রোটিয়া ক্রিকেটারকে ব্যাট দিয়ে মারতে যান রিপন। বাংলাদেশের স্কোর তখন ১০৪.১ ওভারে ৮ উইকেটে ২৯২ রান। 

এখান থেকে শেষ দুই উইকেটে বাংলাদেশ যোগ করে আরও ৭৯ রান। ১২১.৪ ওভারে স্বাগতিকরা অলআউট হয়ে যান ৩৭১ রানে। ইনিংস সর্বোচ্চ ১০৯ রান করেন ইফতিখার হোসেন ইফতি। দ্বিতীয় সর্বোচ্চ ৯১ রান করেন মঈন খান।

দক্ষিণ আফ্রিকা গতকাল দ্বিতীয় দিনেই ব্যাটিংয়ে নেমেছে। ৪২.৩ ওভারে ৬ উইকেটে যখন তাদের স্কোর ১৫২ রান, তখনই বৃষ্টি নেমেছিল। এরপর এ ম্যাচে আর কোনো খেলা হয়নি। কনর বয়েড ইস্টারহুইজেন ৬ রানে ব্যাটিং করছেন। প্রোটিয়া অধিনায়ক জর্জ মার্থিনাস ফন হার্দিন মাত্র উইকেটে এলেও বল মোকাবেলা করেননি। 

বাংলাদেশের রিপন মন্ডল, রাকিবুল হাসান দুটি করে উইকেট নিয়েছেন। একটি করে উইকেট পেয়েছেন মেহেদী ও নাঈম আহমেদ। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দুই দলের এখনো একটি করে ইনিংস বাকি। সেক্ষেত্রে ম্যাচ ম্যাড়মেড়ে ড্র হওয়ার সম্ভাবনা রয়েছে।

এইচ.এস/

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250