রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

বীর্যপাত হলেই অপরাধ, দিতে হবে মোটা অঙ্কের জরিমানা!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১২ অপরাহ্ন, ১২ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

যৌন মিলনের মতো ব্যক্তিগত বিষয়কেও আইনের গণ্ডিতে বাঁধার তোড়জোড় চলছে। স্ত্রীকে গর্ভবতী করে সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্য না থাকলে সেক্সের পর বীর্যপাত করলেই তা অপরাধ বলে গণ্য করা হতে পারে! এর জন্য মোটা অঙ্কের জরিমানাও হতে পারে। নতুন বিলে এমনই আজব প্রস্তাব আনতে চলেছেন ওহাইয়োর দুই ডেমোক্র্যাট প্রতিনিধি। 

‘কনট্রাসেপশন বিগিনস অ্যাট ইরেকশন অ্যাক্ট’ নামে বিল এনে পুরুষের বীর্যপাত নিয়ন্ত্রণ করার পক্ষে ডেমোক্র্যাট সিনেটর অনিতা সোমানি ও ট্রিস্টান রাডার। তাদের প্রস্তাব, বিনা কারণে স্ত্রী বা প্রেমিকার গর্ভের বীর্যপাতকে অপরাধ বলে গণ্য করে পুরুষদের ১০ হাজার আমেরিকান ডলার জরিমানা দেওয়ার শাস্তি ধার্য হোক। খবর সংবাদ প্রতিদিনের।

ওহাইয়োর দুই ডেমোক্র্যাট সদস্য অনিতা সোমানি ও ট্রিস্টান রাডারের দাবি, নারীর জন্য হাজারটা আইন রয়েছে। এমনকি নারীর যৌন স্বাধীনতার ক্ষেত্রেও একাধিক নিয়মের বেড়াজাল রয়েছে। অথচ পুরুষের যৌন আচরণে কোথাও কোন গণ্ডি নেই। এবার এর সময় এসেছে। 

বংশবৃদ্ধির জন্য ডিম্বাণু নিষিক্ত করতে চাইলে নারী শরীরে পুরুষের বীর্যপাত স্বাভাবিক। কিন্তু তার বাইরে নিজেদের সংযত করা পুরুষের কাছে কাম্য। শুধু যৌনসুখ পেতে বীর্যপাত অপরাধের তকমা দিতে হবে বলে দাবি দুই প্রতিনিধির।

এ বিষয়ে তাদের আরও যুক্তি, অবাঞ্ছিত গর্ভধারণের জন্য নারীকে সমাজে অনেক সময় হেনস্তা হতে হয়। তাকেই দোষ দেওয়া হয়। অথচ যে পুরুষ তাকে গর্ভবতী করছেন, তার জন্য কোনও শাস্তি নেই আইনে। 

যদি নারীকেই দোষী করা হয়, তাহলে পুরুষের জন্যও একই শাস্তির বিধান থাকুক। তবে এর ব্যতিক্রমের কথাও বলেছেন দুই ডেমোক্র্যাট প্রতিনিধি। বলা হচ্ছে, কোনও পুরুষ শুক্রাণু দান করতে চাইলে তিন শাস্তির বাইরে থাকবেন। এছাড়া হস্তমৈথুনের ক্ষেত্রে বীর্যপাত সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়, তা অপরাধের আওতায় পড়বে না।

এইচ.এস/

যৌনতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250