মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

ইন্টারনেট ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৪ পূর্বাহ্ন, ১৫ই মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

য়াটসঅ্যাপের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। মেসেজিং কথোপকথনের জন্য এটি খুবই জনপ্রিয়। কিন্তু এমন কোথাও গেলেন যেখানে ইন্টারনেট সংযোগ নেই। ফোনের নেটওয়ার্কও কাজ করছে না। তখন পড়তে হয় বিপদে। জরুরি মেসেজের রিপ্লাই দেওয়া তো দূরে থাক, পরিস্থিতিও জানাতে পারেন না। তবে এই সমস্যার সমাধান নিয়ে এলো হোয়াটসঅ্যাপ।

যেখানে ইন্টারনেট নেই, সেখানেই হোয়াটসঅ্যাপের প্রক্সি সার্ভারকে কাজে লাগিয়ে আপনি মেসেজ করতে পারবেন। ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি জানিয়েছে, যেখানে ইন্টারনেট পরিষেবা নেই সেখানে ভলান্টিয়ার এবং অর্গ্যানাইজেশনের দ্বারা সেটআপ করা প্রক্সি সার্ভারের মাধ্যমেই কাজ করবে হোয়াটসঅ্যাপ।

আরো পড়ুন : সৌরঝড়ে আকাশে ‘মেরুজ্যোতি’র খেলা

এরই মধ্যে অ্যানড্রয়েড এবং আইওএস দুই প্ল্যাটফর্মের জন্যই হোয়াটসঅ্যাপ প্রোক্সি ফিচারটি চালু হয়েছে। তবে আপাতত শুধু ইরানের ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের এই সুবিধা পাবেন। খুব শিগগির বিশ্বের সব প্রান্তের ব্যবহারকারীর জন্য চালু হবে বিশেষ এই ফিচার।

অ্যানড্রয়েডে যেভাবে এই ফিচার ব্যবহার করবেন-

*প্রথমেই আপনাকে নিশ্চিত করতে হবে, যেন হোয়াটসঅ্যাপের এক্কেবারে লেটেস্ট ভার্সনটি ব্যবহার করেন।

*চ্যাটস ট্যাবে চলে যান। সেখানে গিয়ে মোর, তারপর সেটিংস অপশনে ট্যাপ করুন।

*এবার স্টোরেজ অ্যান্ড ডাটা অপশনে ট্যাপ করে প্রক্সিতে চলে যান।

*ইউজ প্রক্সি অপশনে ট্যাপ করুন।

*সেট প্রক্সি অপশনে ট্যাপ করুন এবং আপনার প্রক্সি অ্যাড্রেস দিয়ে দিন।

*সেভ অপশনে ট্যাপ করুন।

*কানেকশন সঠিক ভাবে কাজ করলে আপনাকে একটি চেক মার্ক দেখানো হবে।

আইফোনে যেভাবে ব্যবহার করবেন-

*এক্ষেত্রেও অবশ্য যারা হোয়াটসঅ্যাপের লেটেস্ট ভার্সন ব্যবহার করেন তারাই এই সুবিধা পাবেন।

*এবার হোয়াটসঅ্যাপ সেটিংস অপশনে চলে যান।

*তারপরে স্টোরেজ অ্যান্ড ডাটা অপশনে ট্যাপ করে প্রক্সিতে চলে যান।

*ইউজ প্রক্সি অপশনে ট্যাপ করুন।

*আপনাকে প্রক্সি অ্যাড্রেস এন্টার করতে হবে এবং সেভ টু কন্টাক্ট অপশনে ট্যাপ করুন।

এস/ আই.কে.জে/


ইন্টারনেট হোয়াটসঅ্যাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250