সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে: ধ্রুব রাঠি *** নেপালে ফের বন্যা: ভেসে গেছে বাড়ি-সেতু, জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত *** ‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, এমপিদের সতর্ক করলেন তারেক রহমান *** অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই: প্রধানমন্ত্রী *** দিল্লিতে বিমসটেকের প্রথম বৈঠক, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘প্রতারক’ দুয়োর জবাব মাঠেই দিল ম্যানসিটি *** সৌদি আরবের বিমানবন্দরে আবারও হুতিদের হামলা, টার্মিনালে আগুন *** রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা: আটকা পড়েছেন অন্তত ৫০০ বাংলাদেশি যাত্রী *** ‘লড়াই মাত্র শুরু’—দেশজুড়ে আন্দোলনের ঘোষণা ককরোচদের *** শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়

ভালো দামে দারুণ খুশি কুড়িগ্রামের পেঁয়াজ চাষিরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২১ অপরাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের তিস্তার চরের বালু মাটিতে কৃষকরা ফলিয়েছেন বিভিন্ন জাতের ফসল। এখানে ১৩০০ হেক্টর জমিতে শুধু পেঁয়াজই আবাদ হয়েছে। ফলনও হয়েছে বাম্পার। বাজারে ভালো দাম থাকায় পেঁয়াজ তুলতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা।

জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কুড়িগ্রামের বিভিন্ন চঞ্চলের ৪৫ হাজার হেক্টর জমির মধ্যে ৩৪ হাজার হেক্টর জমিতে আলু, পেঁয়াজ, রসুন ও মিষ্টিকুমড়াসহ বিভিন্ন ফসলের আবাদ করা হয়ে থাকে। এর মধ্যে শুধু তিস্তার চরে এ বছর ১ হাজার ৩০০ হেক্টর জমিতে শুধু পেঁয়াজ আবাদ করা হয়েছে। সবমিলিয়ে জেলায় ২ হাজার ৫০০ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ করা হয়েছে। 

কৃষকরা বলছেন, এ বছর বন্যায় ভারত থেকে পানির সাথে কাদাপানি আসার ফলে তিস্তা নদীতে বালু মাটিতে পলি জমেছে। ফলে এসব জমিতে বিভিন্ন আবাদ ভালো হয়েছে। তাদের একজন উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের পেঁয়াজ চাষি সাদিকুল ইসলাম।

তিনি বলেন, ২০ শতক জমিতে পেঁয়াজ আবাদ করেছি, ফলন খুব ভালো হয়েছে। প্রতিমণ পেঁয়াজ বিক্রি করছি ২ হাজার ৩০০ টাকা দরে। আল্লাহর রহমতে খরচ বাদ দিয়ে ভালোই লাভ হবে। একই এলাকার আইয়ুব আলী বলেন, চার শতক জমিতে পেঁয়াজ আবাদ করেছি। ফলন খুব ভালো হয়েছে। কিছু খাব, আর কিছু বিক্রি করব। পরের বছর এর চেয়ে বেশি আবাদ করার চিন্তা ভাবনা আছে।

আরো পড়ুন: ভার্মি কম্পোস্ট উৎপাদন করে বেকারত্ব দূর

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিপ্লব কুমার মোহন্ত বলেন, কুড়িগ্রাম জেলায় এ বছর ২ হাজার ৫০০ হেক্টর জমিতে পেঁয়াজের চাষ করা হয়েছে। এর মধ্যে প্রায় ১ হাজার ৩০০ হেক্টর তিস্তার চরের জমিতে পেঁয়াজ উৎপাদন হচ্ছে। চরে সবসময় পেঁয়াজের আবাদ ভালো হওয়ার কারণে দিনদিন পেয়াজের আবাদ বৃদ্ধি পাচ্ছে চরে। এসব পেঁয়াজ বিক্রি করে কৃষকেরা ভালোই লাভবান হবে। 

এইচআ/ আই. কে. জে/ 

দাম কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পেঁয়াজ চাষি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250