সোমবার, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে ইরান সরকারের বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ *** আওয়ামী লীগের ভাঙাচোরা কার্যালয়ে দুপুরে নেতা-কর্মীদের স্লোগান, বিকেলে অগ্নিসংযোগ *** ঠাকুরগাঁওয়ে দেড় বছর পর আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রকাশ্যে স্লোগান *** মধ্যপ্রাচ্যে আবারও মার্কিন রণতরী, কী ঘটছে ইরানের সঙ্গে? *** তারেক রহমানের আগমন জাতীয় রাজনীতির জন্য ঐতিহাসিক মুহূর্ত: জামায়াত আমির *** ড. ইউনূস ‘দ্বিতীয় মীরজাফর’ ও ‘আমেরিকার দালাল’, তার পোস্টারে আগুন *** নতুন সরকার যখন বলবে তখনই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী *** দেশের জন্য কাজ করতে এসে আমার সব সঞ্চয় শেষ, দাবি সেই ফয়েজ আহমদ তৈয়্যবের *** নির্ধারিত সময়ের আগেই পদত্যাগপত্র জমা দিয়েছেন আইজিপি *** ভারত কি সত্যিই বিএনপি সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়বে

কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে ঝুঁকি নিলেন আলোনসো

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ১১ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগের মহারণে ম্যানচেস্টার সিটির বিপক্ষে দলে কিলিয়ান এমবাপ্পেকে রেখেছেন রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসো। হাঁটুর ইনজুরিতে ভুগলেও ফরাসি ফরোয়ার্ডকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করে বড় ধরনের ঝুঁকি নিয়েছেন এই স্প্যানিশ কোচ।

স্প্যানিশ গণমাধ্যমের সংবাদ অনুযায়ী আলোনসোর চাকরিই এখন ঝুলছে অনিশ্চয়তার দোলাচলে। ম্যানচেস্টার সিটির কাছে হারলেই ছাঁটাই হতে পারেন তিনি। যে কারণেই হয়তো এমন ম্যাচে নিজের সেরা অস্ত্র হাতছাড়া করতে রাজি নন এই কোচ।

কিলিয়ান এমবাপ্পের শারীরিক অবস্থা নিয়ে রিয়ালের মেডিকেল টিম তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে, তিনি দলের সঙ্গে ভ্রমণ করবেন। তবে তিনি কি মূল একাদশে থাকবেন, নাকি আক্রমণের গোপন অস্ত্র হিসেবে বেঞ্চ থেকে ব্যবহার করা হবে, সে সিদ্ধান্ত ম্যাচের আগ মুহূর্তে নেবেন আলোনসো।

এ ছাড়া স্কোয়াডে বড় কোন পরিবর্তন নেই। মূলত রিয়ালের সংকট ঘনীভূত হয়েছে সাতজন খেলোয়াড় অনুপস্থিত থাকায়, যাদের মধ্যে ছয়জনই ডিফেন্ডার। ফলে সমাধান হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে তিন যুবদল খেলোয়াড় ভালদে, সেতেরো ও হুয়ান মার্তিনেজকে।

জে.এস/

কিলিয়ান এমবাপ্পে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250