শনিবার, ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম *** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জয়ের দ্বারপ্রান্তে গিয়েছিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৪ অপরাহ্ন, ২০শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

ব্যাটিংয়ে আর ১০ রান কিংবা বল হাতে আরেকটু ভালো কিছুর আক্ষেপই হয়ত এখন করবে বাংলাদেশের জুনিয়র টাইগ্রেসরা। মালয়েশিয়াতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে একেবারে বাগে পেয়েও হারানো যায়নি। লো-স্কোরিং ম্যাচে বোলারদের কল্যাণে লড়াইটা জমিয়ে তুলেছিল বাংলাদেশ। শেষ ওভারে অস্ট্রেলিয়ার দরকার ছিল ১ রান, বাংলাদেশের দরকার ছিল ২ উইকেট। 

কিন্তু সেখান থেকে বাংলাদেশের মেয়েরা পারেনি ম্যাচ বের করতে। লেগবাই থেকে ওভারের দ্বিতীয় বলেই জয়সূচক রান তুলে নেয় অস্ট্রেলিয়া। ৪ বল বাকি থাকতেই হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। ২ উইকেটের হার বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে। 

আগে ব্যাট করতে নেমে এদিন আবারও মুখ থুবড়ে পড়েছে জুনিয়র টাইগ্রেসদের ব্যাটিং। আগেরদিন নেপালের দেয়া ৫৩ রান পার করতেই তারা হারিয়েছিল ৫ উইকেট। আজ ম্যাচের ৫২ রান করতেই সাজঘরে ফেরেন ৬ ব্যাটার। অধিনায়ক সুমাইয়া ওপেন করতে নেমে ১৩ রান করেন। তিনি ছাড়া টপ বা মিডল অর্ডারে কেউ দুই অংকের ঘরেই যেতে পারেননি। 

আরো পড়ুন : কবে মাঠে ফিরবেন তা নিজেই জানালেন সৌম্য

লোয়ার মিডল অর্ডারে আফিয়া আসিমার ব্যাটে আসে ৩৪ বলে ২৯ রানের কার্যকরী এক ইনিংস। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান তারই। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান আসে অতিরিক্ত থেকে। ২০ ওভারে বাংলাদেশ ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তোলে ৯১ রান। 

ব্যাট হাতে দারুণ শুরু পায় অস্ট্রেলিয়া। উদ্বোধনী জুটিতে ৩ ওভারেই চলে আসে ২৬ রান। দ্বিতীয় উইকেটে অধিনায়ক লুসি হ্যামিলটন ওপেনার কেইট পেলেকে নিয়ে যোগ করেন আরও ৫০ রান। জয়টা যখন অস্ট্রেলিয়ার জন্য একেবারেই সহজ, তখনই বাংলাদেশের বোলিং লাইনআপ চেপে ধরে তাদের। 

৫০ থেকে ৬৭, এই ১৭ রান করতেই অস্ট্রেলিয়া হারায় ৫ উইকেট। লুসি ৩০ রান করে দলীয় ৬৭ করে ফিরে গেলে জয়ের আশা করতে থাকতে বাংলাদেশ। কিন্তু, হারশাত গিলের ধৈর্যশীল ইনিংস বাংলাদেশকে হতাশ করেছে শেষ পর্যন্ত। বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন জান্নাতুল মাওয়া। ১টি করে উইকেট নিশিতা আক্তার, হাবিবা ইসলাম এবং আনিসা আক্তারের। 

এস/


বাংলাদেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম

🕒 প্রকাশ: ০৪:২৭ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৬

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250