রবিবার, ১৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী *** অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা *** গেন্ডারিয়ায় ‘মাদকবিরোধী অভিযানে’ অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক *** উত্তর কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ১৭, আহত অনেক *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত‍্যুদণ্ড আমাদের জন‍্য শিক্ষা: শামা ওবায়েদ *** ককরোচ আন্দোলন ভারতে ‘সবচেয়ে আশাব্যঞ্জক মুহূর্ত’, বললেন সালমান রুশদি ও মিরা নায়ার *** ৫০ হাজার রুপির বন্ডে সই করে ছাড়া পেলেন অভিজিৎ দীপকে *** গুলশানে আওয়ামী লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে *** সৌদির বিধিনিষেধে বাংলাদেশের ১১৪ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী *** ২১ অক্টোবর থেকে দাম্মামে ফ্লাইট চালুর পরিকল্পনা বিমানের, স্থগিত থাকছে রিয়াদগামী ফ্লাইট

বন অধিদপ্তরের স্থগিত লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১০ অপরাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বন অধিদপ্তরের ফরেস্টার পদের স্থগিত লিখিত পরীক্ষার নতুন তারিখ প্রকাশ করা হয়েছে। স্থগিতকৃত এ পরীক্ষা ২০শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বন অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এই পদের লিখিত পরীক্ষা ২০শে জুলাই নির্ধারিত থাকলেও অনিবার্য কারণে সে সময় ফরেস্টার পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২০শে ডিসেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ঢাকায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: দেড় বছর পর চালু হচ্ছে ইবির ক্যাফেটেরিয়া

লিখিত পরীক্ষার জন্য নতুন করে কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। আগের প্রবেশপত্র এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপিসহ পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে হাজির হতে হবে।

লিখিত পরীক্ষার ফলাফল ২০শে ডিসেম্বর বন অধিদপ্তরের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ২১শে ডিসেম্বর বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকায় গ্রহণ করা হবে।

মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি লিখিত পরীক্ষার ফলাফলের সঙ্গে উল্লেখ করা হবে। মৌখিক পরীক্ষার জন্য নতুন করে কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না।

এসি/ আই.কে.জে/ 


বন অধিদপ্তর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250