শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

ভারত-ইংল্যান্ড সিরিজের ট্রফিতে থাকছে শচীনের নাম

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৭ অপরাহ্ন, ৬ই জুন ২০২৫

#

শচীন টেন্ডুলকারের নাম থাকছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের সঙ্গে। ছবি: ক্রিকইনফো

টেস্ট ক্রিকেট সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডে প্রথম দুইয়ে শচীন টেন্ডুলকার ও জেমস অ্যান্ডারসন। ব্যক্তিগত রেকর্ডেও সমৃদ্ধ এ দুই তারকা ক্রিকেটারের। দুই কিংবদন্তির নামে এখন হবে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। এমনকি লর্ডসেও দেখা যাবে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি। খবর ক্রিকইনফোর।

ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ হেডিংলিতে শুরু হচ্ছে ২০শে জুন। ক্রিকেটের রাজকীয় সংস্করণে দুই দলের মুখোমুখি হওয়ার আগে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সিরিজের সঙ্গে অ্যান্ডারসন-টেন্ডুলকারের নাম খোদাই করার সিদ্ধান্ত নিয়েছে। এবারের ভারত-ইংল্যান্ড সিরিজের নাম তাই হচ্ছে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি। 

ক্রিকইনফো জানতে পেরেছে, লর্ডসে চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সময় অ্যান্ডারসন, টেন্ডুলকার উভয়ই অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি উন্মোচন করবেন। ১১ই জুন শুরু হতে যাওয়া ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা।

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ ইংল্যান্ডে হলে এতদিন বলা হতো ‘পতৌদি ট্রফি’। নামকরণ করা হয়েছিল ভারতের সাবেক দুই টেস্ট অধিনায়ক ইফতিখার আলী খান পতৌদি ও মানসুর আলী খান পতৌদির নামে। ইফতিখারের চেয়ে তার ছেলে টেস্টে ভারতকে বেশি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন। আর ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে ভারতের মাঠে হলো তখন বলা হতো ‘অ্যান্থনি ডি মেলো ট্রফি’। 

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রতিষ্ঠাতাদের অন্যতম অ্যান্থনি ডি মেলো ১৯৪৬-৪৭ থেকে ১৯৫০-৫১ সালের মধ্যে বোর্ডের প্রথম সচিব ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

এইচ.এস/

শচীন টেন্ডুলকার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250