রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যন্তর মন্তরে যৌন হয়রানির শিকার ৩ নারী সাংবাদিক, পুলিশের বিরুদ্ধে অভিযোগ *** রাজধানীর যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর *** রাজধানীর বনানী কাঁচা বাজারে বাংলা কিউআর লেনদেন বিষয়ক প্রচারণামূলক কার্যক্রম অনুষ্ঠিত *** চার কার্গো বিমান ভরে ইয়েমেনে অস্ত্র পাঠিয়েছে পাকিস্তান *** মধ্যবর্তী নির্বাচনের আগে ২ কোটি প্রবীণকে এককালীন ৯০ ডলার করে দেওয়ার ঘোষণা ট্রাম্পের *** মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুতিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের *** রিয়াদে আরামকোর স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি হুতিদের *** শেখ হাসিনাকে ইউরোপের কোনো নিরাপদ দেশে সরিয়ে নেওয়ার পরামর্শ, ভারতের অবস্থান এখনো ভিন্ন *** তারেক রহমান-ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে অপপ্রচারের চেষ্টা চলছে: সহকারী প্রেস সচিব *** একাধিক দেশের নেতার সঙ্গে ট্রাম্পের ছবি প্রায় একইরকম কেন

টেক্সট পাঠিয়ে প্রতারণা, ৬৮ লাখ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করল মেটা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২৩ পূর্বাহ্ন, ৭ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

হোয়াটসঅ্যাপে প্রতারণা রুখতে চলতি বছরের প্রথমার্ধে ৬৮ লাখ অ্যাকাউন্ট বন্ধ করেছে মেটা। এসব অ্যাকাউন্ট বিশ্বব্যাপী ব্যবহারকারীদের সঙ্গে প্রতারণার জন্য ব্যবহৃত হচ্ছিল বলে জানিয়েছে কোম্পানিটি। সাধারণ টেক্সট মেসেজ দিয়ে শুরু করে হোয়াটসঅ্যাপ পর্যন্ত বিস্তৃত হয় এ ধরনের প্রতারণা কার্যক্রম। খবর বিবিসির।

মেটার তথ্য অনুযায়ী, এসবের মধ্যে অনেক অ্যাকাউন্ট দক্ষিণ-পূর্ব এশিয়ায় পরিচালিত সংগঠিত অপরাধী চক্রের সঙ্গে যুক্ত ছিল। এই চক্রগুলো মানুষকে জোরপূর্বক প্রতারণার কাজে বাধ্য করত।

মেটা জানিয়েছে, হোয়াটসঅ্যাপ নতুন অ্যান্টি-স্ক্যাম ব্যবস্থা চালু করেছে। এর মাধ্যমে সম্ভাব্য প্রতারণামূলক কার্যকলাপের বিষয়ে ব্যবহারকারীদের সতর্ক করা হবে। উদাহরণস্বরূপ, কেউ যদি ব্যবহারকারীর কনটাক্টে না থাকে অথচ তাকে গ্রুপ চ্যাটে যুক্ত করে, তাহলে সে বিষয়ে সতর্কবার্তা দেখানো হবে।

এই পদক্ষেপ বিশেষত সেই কৌশলকে লক্ষ্য করেছে, যেখানে অপরাধীরা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর অ্যাকাউন্ট চুরি করে বা তাদের কোনো গ্রুপ চ্যাটে যোগ করে এবং সেখানে ভুয়া বিনিয়োগ বা অন্য কোনো প্রতারণা কার্যক্রম চালায়।

মেটা বলেছে, হোয়াটসঅ্যাপ আগে থেকেই সন্দেহজনক অ্যাকাউন্ট চিহ্নিত করে বন্ধ করেছে, যাতে প্রতারণার কাজ শুরু না হতে পারে।

জে.এস/

হোয়াটসঅ্যাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, মৌলভীবাজারে যুবক আটক

🕒 প্রকাশ: ০২:৪৭ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

যন্তর মন্তরে যৌন হয়রানির শিকার ৩ নারী সাংবাদিক, পুলিশের বিরুদ্ধে অভিযোগ

🕒 প্রকাশ: ০২:৪৩ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

রাজধানীর যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০২:৩৭ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

রাজধানীর বনানী কাঁচা বাজারে বাংলা কিউআর লেনদেন বিষয়ক প্রচারণামূলক কার্যক্রম অনুষ্ঠিত

🕒 প্রকাশ: ০২:২২ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

চার কার্গো বিমান ভরে ইয়েমেনে অস্ত্র পাঠিয়েছে পাকিস্তান

🕒 প্রকাশ: ১২:৩৩ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

Footer Up 970x250