মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিক পরিচয়ে কাভার্ড ভ্যান থামিয়ে চাঁদা দাবি, ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার *** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ

বাইকেও যুক্ত হচ্ছে এআই ফিচার

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৮ অপরাহ্ন, ২৯শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভারতীয় বাইক নির্মাতা সংস্থা রিভোল্ট ‘রিভোল্ট আরভি ৪০০ বিআরজেড’ নামে নতুন এক বাইক নিয়ে এসেছে বাজারে। যেটিতে এআই ফিচার যুক্ত করেছে সংস্থা। এছাড়াও অসংখ্য ফিচারসহ এসেছে বাইকটি। সংস্থাটির দাবি, ফুল চার্জে ১৫০ কিলোমিটার নিয়ে যেতে পারে এই বাইক।

বাইকের সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ৮৫ কিলোমিটার। এই মডেলে একটি প্রজেক্টর হেডল্যাম্প, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, চারটে ভিন্ন ভিন্ন এক্সহস্ট সাউন্ড ফেসিলিটি রয়েছে এই গাড়িতে।

রিভোল্ট এই মডেলের সঙ্গে একটি মোবাইল অ্যাপও পাওয়া যাবে ‘মাইরিভোল্ট’ নামে। অ্যান্ড্রয়েড এবং আইওএস মোবাইলের জন্য এই সুবিধে রয়েছে। বাইক লোকেটর, ডোর স্টেপ ব্যাটারি ডেলিভারি, মোবাইল সোয়্যাপ স্টেশন, অ্যান্টি থেফট, সাউন্ড সিলেকশন ইত্যাদি ফিচার্স পাওয়া যাবে এই গাড়িতে।

এই বাইকে থাকছে ১৭ ইঞ্চির অ্যালয় হুইল টায়ার। ইউএসডি ফ্রন্ট ফর্ক, ডিস্ক ব্রেকের সঙ্গে এই বাইকে থাকছে আরবিএস। ঘণ্টায় সর্বোচ্চ ৮৫ কিলোমিটার বেগে চালাতে পারবেন এই বাইকটি। যদি সম্পূর্ণ চার্জ থাকে তাহলে এই বাইকে করে আপনি যেতে পারবেন টানা ১৫০ কিলোমিটার রাস্তা। এই বাইকে সম্পূর্ণ চার্জ দিতে সময় লাগবে সাড়ে ৪ ঘণ্টা।

আরও পড়ুন: গুগলের নতুন প্রযুক্তি, টেক্সট লিখলেই তৈরি হবে ভিডিও

বাইকটিতে চার ধরনের সাউন্ড সেট করার অপশন রয়েছে। অ্যাপের মাধ্যমে যে কোনো মোবাইল ফোন থেকে আপনি যে চারটি সাউন্ড সেট করতে পারবেন তা হলো-রিভোল্ট, রেবেল, রোর, রেজ।

২০১৯ সালে প্রথম এই এআই চালিত বাইক বাজারে নিয়ে আসে রিভোল্ট ইন্ডিয়া। তবে প্রাথমিকভাবে এই গাড়ির তিনটি রঙের ভ্যারিয়্যান্টই আগে পাওয়া যেত। কিন্তু সম্প্রতি হলুদ রঙের একটি মডেল লঞ্চ করেছে সংস্থা। মূলত চারটি রঙের ভ্যারিয়্যান্টে পাওয়া যাবে এই বাইকের মডেলটি-লাইটনিং ইয়েলো, ইক্লিপস রেড, ইন্ডিয়া ব্লু এবং স্টিলথ ব্ল্যাক। বাইকের দাম রাখা হয়েছে ভারতে ১ লাখ ৪২ হাজার ৯৫০ রুপি।

সূত্র: হিন্দুস্থান অটো

এসকে/ 

ভারত এআই বাইক রিভোল্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাংবাদিক পরিচয়ে কাভার্ড ভ্যান থামিয়ে চাঁদা দাবি, ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

🕒 প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250