মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

এক মাসের মধ্যে ফাঁসি কার্যকরের দাবি এনসিপির

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২৮ অপরাহ্ন, ১৮ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

শেখ হাসিনার ফাঁসির রায় এক মাসের মধ্যে কার্যকরের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। সোমবার (১৭ই নভেম্বর) রায়ের প্রতিক্রিয়ায় তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাব, হাসিনাকে ফিরিয়ে আনুন। নিরাপত্তা উপদেষ্টা ভারত সফর করছেন। আমরা চাই যাতে তিনি হাসিনাকে সঙ্গে নিয়ে দেশে ফেরেন। হাসিনাকে এক মাসের মধ্যে দেশে এনে রায় কার্যকর চাই। 

তিনি আরও বলেন, শেখ হাসিনা, কামালসহ (আসাদুজ্জামান খান কামাল) বাকি আওয়ামী ফ্যাসিস্ট যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, তাদের বিচার করতে হবে। নির্বাচনের পরও যাতে ট্রাইব্যুনালের কাজ বন্ধ না হয়, কাজ যেন চলমান থাকে। একই সঙ্গে দল হিসাবেও আওয়ামী লীগের বিচারের দাবি জানান নাহিদ। 

সাবেক আইজিপির সাজা নিয়ে তিনি বলেন, চৌধুরী মামুনের সাজায় সন্তুষ্ট নই, রাজসাক্ষী হলেও তার সাজা আরও বেশি হওয়া উচিত ছিল। এ বিষয়টি আপিল বিভাগে যাওয়া উচিত পুনর্বিচারের জন্য। 

অন্যদিকে গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, শুধু মৃত্যুদণ্ড কার্যকর করার মধ্য দিয়ে হাসিনার গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ন্যায়বিচার করা সম্ভব হবে। আমরা সরকারের কাছে আহ্বান জানাই-অতি দ্রুত রায় কার্যকর করতে হবে। তিনি বলেন, ভারত সরকারের কাছে আহ্বান জানাই-খুনি হাসিনাকে আশ্রয় না দিয়ে বাংলাদেশের বিচারব্যবস্থার কাছে সোপর্দ করুন। এ রায় কার্যকর করার মধ্য দিয়ে বিশ্বে নজির তৈরি হবে। 

দলটির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, খুনি হাসিনাকে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত দেশের জনগণের সঙ্গে ভারতের সম্পর্ক স্বাভাবিক হবে না। সোমবার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা লেখেন তিনি। 

এছাড়া এনসিপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সামান্তা শারমিন গণমাধ্যমকে বলেন, জুলুম ও অপশাসনের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে এটি জনগণের ঐতিহাসিক জয়। আমরা এ রায়কে সাধুবাদ জানাই। এখন জরুরি হলো, দ্রুত এ রায় কার্যকর করা। এটি ভবিষ্যতের জন্য বার্তা বহন করে যে, কোনো ক্ষমতাই চিরস্থায়ী নয়।

রাজধানীতে গণমিছিল: এদিকে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দ্রুত কার্যকর এবং দল হিসাবে আওয়ামী লীগের বিচারের দাবিতে গণমিছিল করেছে এনসিপি। সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, যারা আমাদের ভাইদের গুলি করেছে, তাদের রাষ্ট্রীয় সুরক্ষা দেওয়া জনগণের প্রতি অবিচার। ভারত সরকারকে বলছি, শেখ হাসিনাকে যেভাবে  হোক নিয়ে গেছেন, এবার ফিরিয়ে দিন। 

জে.এস/

এনসিপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250