মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

কমলালেবুর বরফি তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৩ অপরাহ্ন, ২০শে জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

শীতকালীন ফলের মধ্যে সুস্বাদু একটি ফল কমলালেবু। এসময় কমলা দিয়ে জ্যাম, জেলি, মোরব্বা ইত্যাদি বানানো হয়। তবে কমলা দিয়ে যে বরফি বানানো যায় তা কি জানেন আপনি? সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই কমলালেবুর বরফি। চাইলে আপনিও মজার এই মিষ্টি খাবার বানিয়ে ফেলতে পারেন। চলুন জেনে নিই রেসিপি- 

উপকরণ-

কমলালেবু- ৫/৬টি

চিনি- ১ কাপ

ফুড কালার- এক চিমটি

কোড়ানো নারকেল- ১ কাপ

কমলালেবুর খোসা- ১ টেবিল চামচ

খোয়া ক্ষীর- ২ কাপ

রুপোলি তবক- ২টি পাতা

আরো পড়ুন : পিনাট বাটার কুকিজ তৈরির রেসিপি

প্রণালি- 

প্রথমে কমলার কোয়াগুলোর ভেতর থেকে বীজ ফেলে শাঁস বের করে নিন। একটি ননস্টিক কড়াইতে কমলালেবুর ক্বাথ দিয়ে নাড়তে থাকুন। ফুটতে শুরু করলে এর মধ্যে চিনি দিয়ে দিন। এসময় চুলার আঁচ একেবারে ঢিমে রাখুন।

কমলার ক্বাথ আর চিনি মিশে গেলে এতে কয়েক ফোঁটা কমলা রং দিয়ে দিন। চাইলে রং না-ও দিতে পারেন।

মিশ্রণ একটু ঘন হতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিন কোড়ানো নারকেল এবং খোয়া ক্ষীর। বারবার নাড়তে থাকুন। সব উপকরণ ভালোভাবে মিশে গেলে নামানোর একেবারে শেষ পর্যায়ে উপর থেকে কমলালেবুর খোসা গ্রেট করে ছড়িয়ে দিন আর মিশিয়ে নিন।

এবার পছন্দের মোল্ডে প্রথমে সামান্য ঘি মাখিয়ে নিন। এরপর এতে কমলালেবুর মণ্ড ঢেলে দিন। সমানভাবে মিশ্রণ ছড়িয়ে দিন। উপর থেকে সাজিয়ে দিন তবক।

মিশ্রণ স্বাভাবিক তাপমাত্রায় এলে ফ্রিজে ঢুকিয়ে সেট হতে দিন। ঠান্ডা হলে ফ্রিজ থেকে বের করে বরফির মতো কেটে পরিবেশন করুন।

এস/ আই. কে. জে/ 


রেসিপি কমলালেবুর বরফি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250