মঙ্গলবার, ২০শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রীর নির্দেশের তথ্য গোপন রেখে ইশরাক কেন ‘স্বেচ্ছায় অব্যাহতি’র দাবি করলেন, নেপথ্যে কী *** ধর্ম আলাদা হতে পারে, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য হতাশার: হুমায়ুন কবির *** চুয়েটের অচলাবস্থা নিরসনে সুপারিশ দিতে পরামর্শক কমিটি করল ইউজিসি *** হরমুজে নিরাপত্তাহীনতার জন্য যুক্তরাষ্ট্রই দায়ী: আরাঘচি *** পূজামণ্ডপ পরিদর্শনে আগামীকাল তিন বিভাগে যাচ্ছেন প্রধানমন্ত্রী *** গেন্ডারিয়ার সেই ‘মাদকের আস্তানায়’ যৌথ অভিযান, ১৫ জনের কারাদণ্ড *** দাঙ্গা নিয়ন্ত্রণে ‘কারফিউ’ জারি হচ্ছে ফ্রান্সে *** আট মাসে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এক সংসদ সদস্যের পদত্যাগ, সরকার কী দায়মুক্ত *** ইকার্দিকে খোঁচা দিতে ১২ ইউরোয় আর্জেন্টিনার জার্সি বিক্রি

জিডিপি, শ্রমবাজার ও আবাসনে স্বস্তিতে চীন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৭ অপরাহ্ন, ২০শে অক্টোবর ২০২৬

#

ছবি: সংগৃহীত

২০২৬ সালের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি–সেপ্টেম্বর) চীনের মোট দেশজ উৎপাদন বা জিডিপি পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো (এনবিএস) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ওই প্রতিবেদনে আরও জানা যায়, একই সময়ে দেশটির শ্রমবাজার ও কর্মসংস্থান পরিস্থিতি সামগ্রিকভাবে স্থিতিশীল রয়েছে এবং বাড়ি বিক্রির ক্ষেত্রে বার্ষিক দাম হ্রাসের প্রবণতা অনেকটাই কমে এসেছে।

চীনা সংবাদমাধ্যম সিসিটিভি এবং সিএমজির খবর অনুযায়ী, চলতি বছরের প্রথম ৯ মাসে চীনের মোট জিডিপির পরিমাণ দাঁড়িয়েছে ১০৭ দশমিক ১১ ট্রিলিয়ন ইউয়ান। পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, অর্থনীতির অন্যতম প্রধান নির্দেশক ‘শিল্প মূল্য সংযোজন উৎপাদন’ গত সেপ্টেম্বরে ৫ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

কর্মসংস্থান ও বেকারত্ব নিয়ে প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের প্রথম ৯ মাসে চীনের শহরগুলোতে গড় বেকারত্বের হার ছিল ৫ দশমিক ২ শতাংশ, যা গত বছরের একই সময়ের হারের সমান। একই সময়ে, অভিবাসী কর্মীর সংখ্যা ১৯ কোটি ২৭ লাখে পৌঁছেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় শূন্য দশমিক ৪ শতাংশ বেশি।

চীনের প্রধান শহরগুলোতে বাড়ি বিক্রির ক্ষেত্রে বার্ষিক দাম পড়ার প্রবণতা অনেকটাই কমে এসেছে। পুরোনো বাড়ির দাম পড়ার গতি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। আগস্ট মাসে যেখানে দাম কমার হার ছিল ২ দশমিক ৭ শতাংশ, সেপ্টেম্বরে তা কমে ১ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে।

চীন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250