সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি

নেটিজেনদের প্রশংসায় ভাসছেন মিম

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:১৮ অপরাহ্ন, ১০ই এপ্রিল ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে পা রাখেন। এরপর থেকে ছোট ও বড়পর্দায় কাজ করে নিজেকে জনপ্রিয় করে তোলেন। তার অভিনয় দক্ষতা দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সক্রিয় মিম। 

সম্প্রতি নিজের ফেসবুক পেজে কিছু ছবি অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানে দেখা যায়, থাইল্যান্ডে অবস্থিত সাদা মন্দিরে যাওয়ার পর মিম ফটোশুট করেছেন, যা ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেন তিনি। 

শেয়ার করা ছবির ক্যাপশনে বিদ্যা সিনহা মিম লিখেছেন— ‘সাদা মন্দির।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি। অফ শোল্ডার বেল স্লিভ ড্রেসে নজরকাড়া লুকে বেশ হাসিখুশিভাবে ধরা দিয়েছেন তিনি। 

সেই ছবি দেখে ভক্ত-অনুরাগীরা বেশ প্রশংসা করছেন তার। এক নেটিজেন লিখেছেন—আপনাকে অনেক সুন্দর লাগছে, অসাধারণ জায়গা, সঙ্গে মনোরম পরিবেশ। আরেক নেটিজেন লেখেন— সবসময় আপনাকে অনেক ভালো লাগে।

এইচ.এস/

বিদ্যা সিনহা মিম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250