মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু *** রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা *** সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে *** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড *** খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার *** জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী *** অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী *** ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা *** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

হামজাদের স্বপ্নভঙ্গ, প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ড

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৯ অপরাহ্ন, ২৪শে মে ২০২৫

#

হামজা চৌধুরীর মূল ক্লাব লেস্টার সিটি প্রিমিয়ার লিগ থেকে নেমে গেছে চ্যাম্পিয়নশিপে। বাংলাদেশের মিডফিল্ডার বর্তমানে ধারে যে ক্লাবে খেলছেন, সেই শেফিল্ড ইউনাইটেডও চ্যাম্পিয়নশিপেই থাকছে। শেষ সময়ের গোলে তাদেরকে হারিয়ে প্রিমিয়ার লিগে জায়গা করে নিল সান্ডারল্যান্ড।

আজ শনিবার (২৪শে মে) রাতে ওয়েম্বলি স্টেডিয়ামে চলতি মৌসুমের চ্যাম্পিয়নশিপ প্লে-অফের রোমাঞ্চকর ফাইনালে ২-১ গোলে হেরেছে শেফিল্ড। তাদের স্বপ্নভঙ্গ করে আট মৌসুম পর ইংলিশ ফুটবলের শীর্ষ স্তরে ফিরেছে সান্ডারল্যান্ড।

প্রথমার্ধের ২৫তম মিনিটে টাইরিস ক‍্যাম্পবেলের গোলে এগিয়ে যায় শেফিল্ড। এ লিড তারা ধরে রাখে লম্বা সময় পর্যন্ত। মাঝে ৩৪তম মিনিটে হ্যারিসন বারোজের গোল অফসাইডের কারণে ভিএআর বাতিল না করলে ব্যবধান দ্বিগুণ হতে পারত দলটির।

শেষদিকে ঘুরে যায় ম্যাচের মোড়। ৭৬তম মিনিটে সমতা টানেন এলিজার মায়েন্দা। এরপর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে টম ওয়াটসন খুঁজে নেন জাল। ফলে হামজাদের ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরেই রেখে আগামী মৌসুমের প্রিমিয়ার লিগে নাম লিখিয়েছে সান্ডারল‍্যান্ড।

এর আগে সরাসরি প্রিমিয়ার লিগ নিশ্চিত করেছে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল লিডস ইউনাইটেড ও বার্নলি। ৪৬ ম্যাচে উভয়েরই অর্জন ঠিক ১০০ পয়েন্ট করে। গোল ব্যবধানে এগিয়ে থাকায় লিডসের অবস্থান একে ও বার্নলি দুইয়ে।

চ্যাম্পিয়নশিপে ৯০ পয়েন্ট নিয়ে শেফিল্ড তৃতীয় ও ৭৬ পয়েন্ট নিয়ে সান্ডারল‍্যান্ড চতুর্থ হয়। এরপর প্লে-অফের দুই লেগের সেমিফাইনালে শেফিল্ড ব্রিস্টল সিটিকে ও সান্ডারল্যান্ড কভেন্ট্রি সিটিকে হারিয়ে ওঠে ফাইনালে। কিন্তু সেখানে সান্ডারল‍্যান্ডের সঙ্গে আর পেরে উঠল না শেফিল্ড।

এইচ.এস/

হামজা চৌধুরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা

🕒 প্রকাশ: ০৬:২৩ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250