সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

দুবাইয়ে বাংলাদেশ দলের সঙ্গে তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৯ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

৮ বছর পর পর্দা উঠছে চ্যাম্পিয়ন্স ট্রফির। উদ্বোধনী ম্যাচে করাচিতে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড। হাইব্রিড মডেলের টুর্নামেন্টটিতে দুবাইতে আজ বৃহস্পতিবার লড়াইয়ে নামবে ভারত-বাংলাদেশ। মাঠের ক্রিকেটে দুর্দান্ত ফর্মে টিম ইন্ডিয়া। এক বছরেরও কম সময়ে তাদের সামনে দ্বিতীয় শিরোপা জয়ের হাতছানি। 

অন্যদিকে, আসরে নিজেদের প্রথম ম্যাচেই কঠিন চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ। টুর্নামেন্টে টিকে থাকতে ভারতের বিপক্ষে জয়টাও গুরুত্বপূর্ণ। এমন পরিস্থিতিতে গতকাল বুধবার (১৯শে ফেব্রুয়ারি) দলের সঙ্গে কিছুটা সময় কাটালেন, উজ্জ্বীবিত করার চেষ্টা করলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। 

দুবাইতে শান্ত-মুশফিকদের সঙ্গে দেখা করার পর দলের সঙ্গে একটি ছবিও প্রকাশ করেছেন তামিম। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসুবকে দলকে শুভেচ্ছা জানিয়ে তামিম লেখেন, 'আশা করি চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুটা তারা ভালো করবে। বাংলাদেশ দলকে শুভকামনা।'

আরো পড়ুন : ৮ বছর পর আজ শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি

এর আগে দলের সঙ্গে নৈশভোজও করতে দেখা গেছে তামিমকে। সবমিলিয়ে দলকে মানসিকভাবে চাঙা রাখতেই এমন প্রয়াস তামিমের।

শক্তিশালী ভারতের বিপক্ষে লড়াইয়ে নামার আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। গতকাল সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, নিজেদের দিনে যে কোনো দলকে হারানোর সক্ষমতার কথা। সঙ্গে আরও যোগ করেন, ‘জয় দিয়ে শুরু করতে পারলে আত্মবিশ্বাস পাওয়া যায়। তাই স্বাভাবিকভাবেই দলের প্রধান লক্ষ্য হলো- জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা। এ জন্য আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে।’

প্রসঙ্গত, ভারত-বাংলাদেশের ম্যাচটি আজ বৃহস্পতিবার (২০শে ফেব্রুয়ারি) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে।

এস/কেবি

তামিম ইকবাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250