বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’ *** বেহেস্তের টিকিট বিক্রিকারীরা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী *** বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ—ইউনূস আমলের অসম চুক্তি থেকে মার্কিন পণ্য কেনার দায় *** আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা *** জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি *** সারাদিনই থেমে থেমে বৃষ্টির আভাস, কমবে কাল থেকে *** কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৬২৪ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের ঘটনায় গ্রেপ্তার কিশোরকে আদালতে পাঠাল পুলিশ

পরীক্ষায় নকলে বাধা, কর্মকর্তাকে ইট নিক্ষেপ!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৯ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

পিরোজপুরের নাজিরপুরে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীকে নকল করতে না দেওয়ায় সেখানের দায়িত্বে থাকা ট্যাগ কর্মকর্তাকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করার অভিযোগ পাওয়া গেছে।  

রোববার (২৫শে ফেব্রুয়ারি) দুপুরে ওই কেন্দ্রে অনুষ্ঠিত কারিগরি শিক্ষা বোর্ডের গণিত দ্বিতীয় পত্রের পরীক্ষা শেষে এই ঘটনা ঘটে।

এই ঘটনায় ট্যাগ কর্মকর্তা উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিইও) মো. মামুন রহমান হাওলাদার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ওই দিন এটিইও পরীক্ষা শেষে মোটরসাইকেল নিয়ে বের হচ্ছিলেন। এ সময় তাকে লক্ষ্য করে কেন্দ্রের তৃতীয় বা চতুর্থ তলা থেকে ইট নিক্ষেপ করা হয়।  

আরো পড়ুন: সরকারি আবেদনে মিলেনি সাড়া, নিজ খরচে বেড়িবাঁধ বানাচ্ছেন গ্রামবাসী!

মামুন রহমান হাওলাদার জানান, পরীক্ষায় নকল করতে দিইনি বলে আমাকে লক্ষ্য করে ইট ছোড়া হয়েছে। পরীক্ষাকেন্দ্রে ক্লোজ সার্কিট ক্যামেরা থাকার নির্দেশ থাকলেও তা উদ্দেশ্যমূলকভাবে বন্ধ রাখা হয়েছে। যে কারণে কে বা কারা এমনটি করেছে জানা যায়নি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরিন তন্বী বলেন, খবর পেয়ে  সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে একটি জিডি করা হয়েছে।   অভিযুক্ত হিসেবে এখনো কাউকে শনাক্ত করা যায়নি।

টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো.মোস্তাফিজুর রহমান খান বলেন, কেউ ওই ট্যাগ কর্মকর্তাকে উদ্দেশ্য করে ইট নিক্ষেপ করেনি। আর বৃষ্টির কারণে ক্লোজ সার্কিট ক্যামেরা নষ্ট ছিল। মিস্ত্রী এনে তা ঠিক করা হচ্ছে।

এইচআ/ 

এসএসসি পরীক্ষা ইট নিক্ষেপ নকল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বেহেস্তের টিকিট বিক্রিকারীরা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৪৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ—ইউনূস আমলের অসম চুক্তি থেকে মার্কিন পণ্য কেনার দায়

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা

🕒 প্রকাশ: ০৫:১৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250